News Flash

  • Home
  • Uncategorized
  • অরবিন্দ কেজরিওয়াল সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন পি চিদম্বরম
Image

অরবিন্দ কেজরিওয়াল সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন পি চিদম্বরম

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): অরবিন্দ কেজরিওয়াল সরকারের হয়ে সওয়াল করতে এবার সুপ্রিম কোর্টের এজলাসে হাজির হচ্ছেন তারকা আইনজীবী তথা প্রাক্তন মন্ত্রী পি চিদম্বরম। উপ-রাজ্যপালই দিল্লির সর্বময় প্রশাসনিক প্রধান, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেজরি সরকার। সেই মামলাতেই দিল্লি সরকারের পক্ষে সওয়াল করতে চলেছেন কংগ্রেস নেতা চিদম্বরম।

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া এই হাই প্রোফাইল মামলায় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনে কেজরি সরকারের হয়ে সওয়াল করবেন মোট নয়জন আইনজীবী। তাঁদেরই অন্যতম পি চিদম্বরম। দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম ছাড়াও আইনজীবীদের এই তালিকায় রয়েছে ইন্দিরা জয়সিং, গোপাল সুব্রহ্মণ্যম, রাজীব ধাওয়ানদের মতো তারকা আইনজ্ঞরা।

পি চিদম্বরম বলেছেন, আমি মনে করি না সংবিধান উপ-রাজ্যপালকে চূড়ান্ত ক্ষমতা দিয়েছে, আর জাতীয় রাজধানীর সরকারের কোনও ক্ষমতাই নেই। উল্লেখ্য, লোকপাল বিল পাশের দাবিতে পি চিদম্বরম এবং তাঁর সরকারের দুর্নীতির বিরুদ্ধেই একসময় কোমর বেঁধে নেমেছিলেন আন্না হাজারেপন্থী আন্দোলনকারী অরবিন্দ কেজরিওয়াল। ফলে এখন আইনজীবী চিদম্বরমের শরণাপন্ন হওয়ায় অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আম আদমি দল ও সরকারকে। এই প্রেক্ষিতে দিল্লি সরকারের মুখপাত্র জানিয়েছেন, চিদম্বরম একজন পেশাদার ব্যক্তি এবং সুনির্দিষ্টভাবে এই মামলাটিতে তাঁর বিশেষ জ্ঞান রয়েছে, সেকারণেই তাঁকে নিয়োগ করেছে সরকার।

পি চিদম্বরম দিল্লি সরকারের হয়ে সওয়াল করতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইন্দিরা জয়সিং। এই মামলায় দিল্লি সরকারের হয়ে গতকাল এজলাসে উপস্থিত ছিলেন গোপাল সুব্রহ্মণ্যম। সূত্রের খবর, আগামী মঙ্গলবার আদালতে উপস্থিত হতে পারেন চিদম্বরম। অন্যদিকে, কেন্দ্রের তরফে আইনজ্ঞ তালিকায় বড় নামের ঘাটতি। মাসের প্রথম দিকেই সলিসিটর জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়েছেন রঞ্জিত কুমার। অতীতে আপের হয়ে এই মামলায় যুক্ত থাকার কারণে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালও আর সওয়াল করতে পারবেন না। ফলে সরকার পক্ষের আপাতত ভরসা ল অফিসার মনিন্দর সিং।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top