News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের নাগৌড়ে ট্রাক-ট্রলি ও বাসের সংঘর্ষ, মৃত ৩ জন বরযাত্রী
Image

রাজস্থানের নাগৌড়ে ট্রাক-ট্রলি ও বাসের সংঘর্ষ, মৃত ৩ জন বরযাত্রী

জয়পুর, ১ নভেম্বর (হি.স.): রাজস্থানের নাগৌড় জেলায় বরযাত্রী বোঝাই বাস, ট্রলি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল তিন জন বরযাত্রীর| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন| আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক| মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নাগৌড় জেলার লাডনু এলাকায়| দুর্ঘটনায় মৃত তিন জনের নাম হল, ভাগীরথ, খেমারাম এবং মুকেশ| গুরুতর আহত হয়েছেন, দেবারাম, মুকেশ, দশরথ, দীনেশ, শচিন, পাপ্পু সিং, গোকুল, চেনারাম, নরেন্দ্র, গিরধারী, ওমপ্রকাশ, সুরেশ, গজেন্দ্র এবং মুলায়ম| আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
মঙ্গলবার রাত তখন ১২টা হবে, মৌলাসর থানার অন্তর্গত বাকলিয়া গ্রামের কাছে বরযাত্রী বোঝাই বাসের সঙ্গে সংঘর্ষ হয় ট্রলি ও ট্রাকের| বরযাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রলিতে ধাক্কা মারে, এরপর বাসটি ধাক্কা মারে ট্রাকে| দুর্ঘটনার জেরে বাসটির সামনের দিকের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়, তাই বরযাত্রীরা বাসের ভিতরেই আটকে পড়েন| প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ট্রাক-ট্রলি ও বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জন বাস যাত্রীর| আহত হয়েছেন অন্তত ৩৪ জন| তাঁদের মধ্যে ১৪ জনের আঘাত গুরুতর|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top