News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত আগে হিন্দুদের দেশ, পরে অন্যদের : দাবি শিবসেনার
Image

ভারত আগে হিন্দুদের দেশ, পরে অন্যদের : দাবি শিবসেনার

মুম্বাই, ৩০ অক্টোবর (হি.স.): ভারত আগে হিন্দুদের দেশ। পরে অন্যদের। সোমবার এই দাবি করল শিবসেনা। এদিন শিবসেনার তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রে হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও অযোধ্যায় রামমন্দির নির্মাণ ও উপত্যকার ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের ফের ঘরে ফেরার প্রসঙ্গটির এখনও কোনও সমাধান হল না।

উল্লেখ্য, গত শুক্রবার আরএসএস প্রধান মোহন ভাগবত ইন্দোরে মন্তব্য করেছেন, হিন্দুস্থান প্রধানত হিন্দুদের দেশ। তবে এর অর্থ এই নয় যে অন্যান্য সম্প্রদায়ের এখানে ঠাঁই হবে না। ভারত হিন্দুদের মতো একইভাবে অন্যান্য সম্প্রদায়গুলিরও দেশ।

সেনার মুখপত্র সামনায় প্রকাশিত একটি সম্পাদকীয়তে লেখা হয়েছে, ইওরোপ, আমেরিকা খ্রিশ্চানদের দেশ। চিন, জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার বৌদ্ধদের দেশ। আর ভারত ছাড়া হিন্দুদের অন্য কোনও দেশ নেই। অথচ সারা পৃথিবীতে ৫০টির বেশি মুসলিম দেশ রয়েছে। যদিও কেন্দ্রে হিন্দুত্ববাদী সরকার রয়েছে, এসত্ত্বেও সরকার অযোধ্যায় রামমন্দির নির্মাণ করতে উদ্যোগী নয়। বিষয়টি এখনও আদালতের ওপর নির্ভর করছে।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top