News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর প্রসঙ্গে চিদম্বরমের মন্তব্য ঘিরে ব্যাকফুটে কংগ্রেস
Image

কাশ্মীর প্রসঙ্গে চিদম্বরমের মন্তব্য ঘিরে ব্যাকফুটে কংগ্রেস

নয়াদিল্লি, ২৯ অক্টোবর(হি.স) :প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসনেতা পি চিদম্বরমের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মুখে দেশের প্রধান বিরোধী কংগ্রেস। গত শনিবার কাশ্মীরে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগের বিরোধীতা করে চিদম্বরম বলেন জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী নিয়োগ করে আদতে রাজ্যের সাধারণ মানুষের ‘আজাদি’ দাবিকে অবদমিত করতে চাইছে। তিনি বলেন এই নিয়োগের ফলে ‘আজাদির’ বিষয় থেকে দৃষ্টিকোণ ঘোরাতে চাইছে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের জেরেই সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস। ড্যামেজ কন্ট্রোল করতে চিদম্বরণের মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজনওয়ালা রবিবার জানিয়েছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতীয় সংবিধানের মধ্যে থেকে কাশ্মীর সমস্যা সমাধান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন। পাশাপাশি কাশ্মীর প্রসঙ্গে পি চিদম্বরনের মন্তব্যকে ব্যক্তিগত, দলের নীতির সঙ্গে তার কোন সংযোগ নেই বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন রণদীপ সিং সুরজনওয়ালা। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে দেশকে ভাগ করতে চাইছে কংগ্রেস। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, কংগ্রেসের এই মন্তব্য দেশের স্বার্থবিরোধী। স্পর্শকাতর বিষয়ে কংগ্রেসের খুব গুরুত্বপূর্ণ নেতার এই মন্তব্য আদতে কংগ্রেস দলেরই বক্তব্য বলে দাবি করেছেন তিনি। এই বিষয়ে চিদম্বরণের কাছে জবাবাদিহি চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
উল্লেখ্য গত সপ্তাহে প্রাক্তন গোয়েন্দা প্রধান দীনেশ্বর শর্মাকে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করে কেন্দ্র। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজনওয়ালা পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগে জানিয়েছেন, কেন্দ্রে ৪১ মাসের বিজেপি শাসনে কাশ্মীরের অবস্থা অনেক বেশি অবনতি হয়েছে। কিন্তু তার আগে ১০ বছরের ইউপিএ জমানায় কাশ্মীরের অবস্থা অনেক বেশি ভাল ছিল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top