News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-পাকিস্তান সীমান্তে থাকা ভারতীয় ড্রোন ধ্বংস, অভিযোগ পাকিস্তানের
Image

ভারত-পাকিস্তান সীমান্তে থাকা ভারতীয় ড্রোন ধ্বংস, অভিযোগ পাকিস্তানের

শ্রীনগর, ২৮ অক্টোবর (হি.স.) : সীমান্তে শত্রুদেশের উপর নজর রাখত ‘ইন্ডিয়ান কোয়াডকপ্টার’ ড্রোন৷ ভারত-পাকিস্তান সীমান্তে রাখ চিক্রি সেক্টরে ড্রোনটি ধ্বংস করেছে পাকিস্তান, এমনটাই দাবি পাকিস্তানের৷ আকাশপথে এই ড্রোনের মাধ্যমেই পাকিস্তানের উপর নজরদারি চালাত ভারত৷ এমনটাই অভিযোগ পাকিস্তানের৷ শনিবার সকালে পাকিস্তানের সামরিক মুখপাত্র একটি ধ্বংসপ্রাপ্ত ছবি দিয়ে ঘটনাটির সত্যতা প্রকাশ করেছেন৷ যদিও ওই একটি ছবি ছাড়া আর কোনও তথ্য দেন নি পাক সামরিক মুখপাত্র৷

এর পাশাপাশি পাকিস্তানের সামরিক বিভাগের মেজর জেনারেল আসিফ ঘাফুর অভিযোগ, ‘ইন্ডিয়ান কোয়াডকপ্টার’ ড্রোনটি ভারত-পাক সীমান্তে চরবৃত্তি করত৷ পাক সেনার প্রতিটি গতিবিধির উপরে নজর রাখত এই ড্রোনটি৷ কিন্তু সেই ড্রোনটিকে গুলি করে একেবারে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান৷ সেই সঙ্গে ওই ড্রোনটিকে বাজেয়াপ্ত করেই দাবি করেছে পাকিস্তান৷ এই বিষয়টি একটি ট্যুইট করে জানিয়েছেন আসিফ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top