News Flash

  • Home
  • Uncategorized
  • থানায় অভিযোগ জানাতে গিয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Image

থানায় অভিযোগ জানাতে গিয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ থানায় অভিযোগ জানাতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক নির্যাতিতা মহিলার৷ জানা গেছে, কুসুমী দেব (২৮) বৃহস্পতিবার এয়ারপোর্ট থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন৷ সেখানে যাওয়ার পর হঠাৎ তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, হাসপাতালে দুপুর আড়াইটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷ তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ পুলিশের বক্তব্য, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ঐ মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷
জানা গেছে, পাঁচ বছর আগে এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা কানাই মালাকারের সাথে পশ্চিম ভূবনবন এলাকার কুসুমী দেবের সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়েছিল৷ বিয়ের পর থেকেই সংসারে অশান্তি দেখা দিয়েছিল৷ যার ফলে গত তিন বছর ধরে ঐ গৃহবধু বাপের বাড়িতেই থাকতেন৷ তাঁর একটি কন্যা সন্তান রয়েছে৷ আজ সকালে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে যান ঐ গৃহবধু৷ সেখান থেকে তিনি এয়ারপোর্ট থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে যান৷ কিন্তু হঠাৎ ঐ গৃহবধু থানার ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুপুর আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়৷ খবর পেয়ে মৃতার বাপের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন৷ তাদের বক্তব্য, কুসুমীর মৃত্যুর পেছনে গভীর রহস্য রয়েছে৷ পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top