News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ুষ’র রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের বক্তব্য বিভ্রান্তির, দাবি স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর
Image

আয়ুষ’র রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের বক্তব্য বিভ্রান্তির, দাবি স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের বক্তব্যে জনমনে ভুল বার্তা প্রেরিত হয়েছে ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ শ্রীচৌধুরী এও জানান, রাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দুঃখজনক৷ শনিবার মহাকরণে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সাংবাদিকদের জানান, গত ১১ সেপ্ঢেম্বর খুমুলুঙে হোমিও- প্যাথির রিজিওন্যাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক৷ উদ্বোধনী অনুষ্ঠানে ও পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে শ্রীনায়েক অভিযোগ করেন যে রাজ্যে আয়ুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার উদ্যোগী থাকলেও যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে এ মর্মে কোনও প্রস্তাব পাঠায়নি তাই রাজ্যের জন্য অনেক কিছু করার থাকলেও তিনি কিছুই করতে পারেননি৷ এ প্রসঙ্গে বাদল চৌধুরীর বলে এই বক্তব্য বিভ্রান্তির৷ তিনি বলেন, আয়ুষ মন্ত্রকে বিভিন্ন সময়ে নানা প্রস্তাব পাঠানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে আয়ুষ পরিষেবার জন্য কমন ফেসিলিটি সেন্টার স্থাপ, আয়ুর্বেদিক মেডিসিন তৈরির ইউনিট, আয়ুর্বেদের জন্য রিজিওন্যাল রিসার্চ ইনস্টিটিউট স্থাপন ইত্যাদি৷ রাজ্যে বিভিন্ন স্থানে পঞ্চকর্মী শাখা স্থাপন ও আয়ুষ হাসপাতালে স্থাপনের প্রস্তাবও পাঠানো হয়েছে৷ কিন্তু, প্রস্তাবগুলির একটিরও কেন্দ্রীয় সরকার অনুমোদন দেয়নি বলে অভিযোগ বাদল চৌধুরীর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top