News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাসের দাবীতে রাস্তা অবরোধ
Image

গ্যাসের দাবীতে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ রান্নার এল পি জি গ্যাস সিলিন্ডার কেলেঙ্কারীর প্রতিবাদে আন্দোলনমুখী ভোক্তারা৷ প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকায় কালোবাজারীদের বারবাড়ান্তে দুর্ভোগ পোহাচ্ছেন বৈধ গ্রাহকরা৷ শনিবার বড়জলা গ্যাস এজেন্সীর গ্রাহকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ গড়ে তুলেছেন৷ অভিযোগ, গ্যাস এজেন্সীতে নির্দিষ্ট বুকিং তারিখ থাকলেও গ্রাহকদের হয়রানি করা হচ্ছে৷ চাহিদা ও জোগানে সরকারী কোন ঘাটতি নেই৷ বড়জলা এস কে এস গ্যাস এজেন্সীতে মর্জিমাফিক সিলিন্ডার বন্টন করা হচ্ছে৷ রাস্তা অবরোধে বসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ ক্ষুব্ধ গ্রাহকরা গ্যাস এজেন্সী কর্মীদের রুমে তালা দিয়ে অবরোধে সামিল হয়েছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলা প্রশাসন ও খাদ্য দপ্তরের কর্মীরা৷ স্টক দেখানোর দাবী কৌশলীভাবে প্রশাসনিক আধিকারিকরা পাশ কাটিয়ে সমস্যা সমাধানের আশ্বাসের বুলি শুনিয়েছেন, অভিযোগ ক্ষুব্ধ ভোক্তাদের৷ অনতিবিলম্বে গ্যাস সংকট নিরসনে প্রশাসন সদর্থক প্রয়াসে গড়িমসি করলে আন্দোলন জোরদার করার হুশিয়ারী দিয়েছেন গ্রাহকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top