News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরের সিপিএমে ভাঙ্গন, স্বদলীয় নেতাকে পার্টি অফিসে গণধোলাই
Image

কল্যাণপুরের সিপিএমে ভাঙ্গন, স্বদলীয় নেতাকে পার্টি অফিসে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ নির্বাচনে আগেই ভাঙ্গন ধরেছে কল্যাণপুরের সিপিআইএম৷ সাধারণ মানুষের দলীয় কমরেডদের অনৈতিক কার্যকলাপে নাজেহাল স্থানীয় বাম নেতারা৷ স্থানীয় সূত্রে জানা গেছে, স্বদলীয় কর্মীর হাতে পার্টি অফিস অভ্যন্তরে বিভাগীয় নেতার মার খাওয়ার ঘটনায় রীতিমতো ত্রাহি ত্রাহি রব দেখা দিয়েছে৷ গত দুইদিন ধরেই কল্যাণপুর এলাকায় সর্বত্র এক সময়ের দাপুটে বাম নেতা ইন্দ্রজিৎ মোদকের বিজেপিতে যোগদানের বিষয়ই মুখ্য আলোচনায় বিষয় হয়ে উঠেছে৷ জানা গেছে, এই ধরণের পরিস্থিতির মধ্যে কল্যাণপুরে সিপিআইএমের পার্টি অফিস মঙ্গল প্রভা ভবনে জনা কয়েক নেতা সহ কর্মীদের আনাগোনা শুরু হয়৷ হঠাত দলীয় কার্যালয়ের হইচই আর দৌড়ঝাঁপ শুরু হয়৷ ক্ষেত মজুর ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য, ইউনিয়নের কল্যাণপুর অঞ্চল সম্পাদক মন্টু শীল নিজ দলের সমর্থক কমরেড অসীম দাসের হাতে বেদম মার খায় বলে প্রচার হয়ে যায়৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এইদিকে সাধারণ মানুষের দীর্ঘ দিনেরই অভিযোগ কল্যাণপুর ব্লকের পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতে সিপিআইএমের বিতর্কিত নেতা মন্টু শীল, পার্টীর গোপাল নগর ব্রাঞ্চের সম্পাদক হওয়ার সুবাদে দেদার দুর্নীতিতে জলিয়ে পরেছেন৷ আর এসবের জেরেই মারপিটের ঘটনার বলে সাধারণ মানুষের অভিযোগ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top