News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়ায় নেশা বিরোধী অভিযানে সাফল্য
Image

কলমচৌড়ায় নেশা বিরোধী অভিযানে সাফল্য

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৭ অক্টোবর৷৷ নেশা বিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য অর্জন করে সাধারন মানুষের নজর কাড়ল কলমচৌড়া থানার পুলিশ৷ আজ বিকাল ৫টা নাগাদ মধ্য বক্সনগরের বিষ্ণু ঘোষ নামে এক ব্যক্তি মানিক্যনগর গ্রামে রাস্তা দিয়ে ১৩৮টি বিলেতী মদের বোতাল সহ গ্রেপ্তার হয়৷ পুলিশের মোলাই ইউনিট তাকে গ্রেপ্তার করেছে৷ উদ্ধার করা মদের বাজার মূল্য ৪০ হাজার টাকা৷ উল্লেখ্য, বেশকিছু দিন যাবৎ কলমচৌড়া থানার পুলিশ নেশাবিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে এবং বাইক চোরসহ ধরতে পাচ্ছে সাধারন মানুষের কাছে জানা গেছে ইদানিং চোরের ভয় কিছুটা কাটানো সম্ভব হয়েছে৷ আতঙ্ক কমছে এধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে৷
প্রসঙ্গত বক্সনগর সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই বাইক সহ অন্যান্য সামগ্রী বাংলাদেশে পাচার করা হয়৷ এই এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে৷ জওয়ানদের কর্তব্যে গাফিলতির অভিযোগ থাকলেও ইদানীং জওয়ানরা কিছুটা সক্রিয় হয়েছে৷ তাই পুলিশের সাথে একজোট হয়ে নেশা বিরোধী অভিযান চালাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top