News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়া ও বক্সনগর সীমান্তে এগার লক্ষ টাকার পাচার সামগ্রী বাজেয়াপ্ত
Image

কলমচৌড়া ও বক্সনগর সীমান্তে এগার লক্ষ টাকার পাচার সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৭ অক্টোবর৷৷ বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা বিস্তর পরিমাণে গাঁজা, কাপড় ও গবাদী পশু

কলমচৌড়া এলাকায় পরিত্যাক্ত ঘর থেকে উদ্ধার করা হয় বিস্তর পরিমাণে শুকনো গাঁজা৷ ছবি নিজস্ব৷

আটক করেছে বিএসএফ জওয়ানরা৷ ভারত বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের কলমচৌড়া, বক্সনগর এলাকা থেকে এসব সামগ্রী ও গবাদী পশু আটক করেছে৷ পাচার সামগ্রী বাজেয়াপ্ত করা হলেও কাউকেই ধরতে পারেনি বিএসএফ জওয়ানরা৷
শুক্রবার গভীর রাতে গকুলনগরস্থিত বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে৷ উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা৷ কলমচৌড়ায় বিওপিতে কর্মরত ৭৪ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ানরা স্থানীয় থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় কলমচৌড়া গ্রামে৷ অভিযান চালানোর সময় ১৪৪ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়৷ গাঁজাগুলি প্লাস্টিকের চারটি ড্রামে ভর্তি করে রাখা হয়েছিল একটি পরিত্যাক্ত ঘরে৷ উদ্ধার করা শুকনো গাঁজার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকা৷
এদিকে, কলমচৌড়ায় অভিযান চালানোর পর বিএসএফ জওয়ানরা অভিযান চালায় বক্সনগর সীমান্ত গ্রামে৷ সেখানে বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা ১৩০টি শাড়ি বাজেয়াপ্ত করেছে৷ যার বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা৷ এই শাড়ি বক্সনগর গ্রামের কাছে একটি জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল৷
তাছাড়া বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়েছে জঙ্গলে গাছের সাথে বেঁধে রাখা ১৫টি গবাদী পশু (গরু) আটক করেছে৷ যার বাজার মূল্য ১ লক্ষ ৬ হাজার টাকা৷ বিএসএফের এক জনসংযোগ আধিকারীক জানিয়েছেন সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই পাচারের চেষ্টা করে দুসৃকতিরা৷ জওয়ানদের টহলদারীর কারণে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয় পাচারকারীরা৷ জওয়ানরা আগামীদিনেও এই ধরনের অভিযান চালাবে বলে বিএসএফের জনসংযোগ আধিকারীক জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top