মুম্বই,৭ অক্টোবর (হি.স.): অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে সমন পাঠাল ইডি। তাঁর নামে হিসেব বহির্ভূত সম্পত্তির মামলা ঝুলছে। এর আগে, ৪ অক্টোবর তাঁকে হাজিরা দিতে বলেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ব্যস্ততার কারণে সেবার যেতে পারেননি নওয়াজ। তাই নতুন করে সমন পাঠানো হয়েছে। ‘ওয়েব ওয়ার্কার্স লিমিটেড’ ওয়েবসাইটের হয়ে বিজ্ঞাপন করতে ১ কোটি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন নওয়াজ। পুরোটাই নাকি নগদে! তাই কালো টাকা জমা রাখার দায়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ বছর ফেব্রুয়ারি মাসে ‘ওয়েব ওয়ার্কার্স লিমিটেড’–এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সংস্থার মালিককে গ্রেফতার করে পুলিস। জেরায় বিজ্ঞাপনের পারিশ্রমিক বাবদ নওয়াজউদ্দিন সিদ্দিকিকে ১ কোটি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা মানেন তাঁরা। তারপরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান গোয়েন্দারা।

নওয়াজউদ্দিন সিদ্দিকিকে জেরা করবে ইডি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















