News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের আগে দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

নির্বাচনের আগে দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গান্ধীনগর, ৭ অক্টোবর (হি.স.) : এবছরের শেষেই হবে গুজরাট নিবার্চন৷ তার আগে অাজ শনিবার অারও একবার গুজরাট পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর এই সফরে রাজ্যে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে৷ অাগামীকাল রবিবার পর্যন্ত তিনি সেখানে থাকবেন বলে প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে৷
জানা গিয়েছে, তাঁর এই গুজরাট সফরে অাজ শনিবার ও অাগামীকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচিতে বাধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন সকালে গুজরাটের দ্বারকাদেশ মন্দির থেকে যাত্রা শুরু করবেন৷ সেখানে একটি ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি৷ সেখানেই একাধিক রাস্তা নির্মাণ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী৷ এরপর এক সমাবেশে বক্তব্য রাখার পর চৌতিলার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷
চৌতিলাতে একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করে সুরেন্দ্ররনগর পাড়ি দেবেন৷ সেখানে জোরাবর্নাগর ও রত্নপুর এলাকায় পানীয় জলের সরবরাহ লাইন ও স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়া প্রকল্পের সূচনা করবেন নরেন্দ্র মোদী৷ ওইদিন আরেক গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান (পিএমজিডিআইএসএইচএ)-র সূচনা করতে গান্ধীনগর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই প্রকল্পের উদ্দেশ্য ডিজিটিল মাধ্যমকে ব্যবহার করে গ্রামীণ এলাকায় শিক্ষার প্রসার ঘটানো৷ শুধু শিক্ষার প্রসার নয়, অন্যান্য ক্ষেত্রেও যেমন তথ্য, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগানো যাবে৷
রবিবার প্রধানমন্ত্রী পৌঁছবেন ভদনাগরে৷ প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম তিনি সেখানে যাবেন৷ তার আগমনের খবর পেয়ে ইতিমধ্যে সেজে উঠেছে ভদনাগর৷ সেখানে গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করে রওনা দেবেন ভারুচে৷ নর্মদা নদীর উপর বদভুদ ব্যারেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি৷ সেই সঙ্গে অন্ত্যোদয় এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী৷ এরপর ওইদিন রাতেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top