নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ শ্রমিক দরদী সর্বহারা পার্টির শাসনে পূজোর সময় ক্যাজুয়েল কর্মীরা হাসপাতালে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়৷ ঘটনাটি ঘটেছে অভিযোগ, সকালে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে৷ সাফাই কাজে কর্মরত শ্রমিকরা ৭৫ দিনের বকেয়া টাকা বঞ্চিত৷ গন্ডাছড়া হাসপাতাল কর্তৃপক্ষ পূজোতে মিটিয়ে দিতে উচ্চ পর্যায়ের আশ্বাস লঙ্ঘিত হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেছেন কর্মরত অস্থায়ী কর্মীরা৷ চারিদিকে সবাই আনন্দ করছে, নতুন জামাকাপড় ক্রয় করলেও কাজের টাকা নিয়ে কেন হয়রানি প্রশ্ণ তোলেছেন আন্দোলনকারীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক সহ পুলিশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল৷ দীর্ঘ সময় আন্দোলন করলেও টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে ক্ষুব্ধ কর্মীরা তালামুক্ত করেছেন হাসপাতালের রেগুলার কর্মীদের৷ তাদের অভিযোগ, নূন্যতম মজুরী বকেয়া রাখার জন্য হাসপাতাল কর্তাদের চরম গাফিলতি হয়েছে৷ পূজোর সময় কাজ করে টাকার জন্য বিক্ষোভ করতে হয় হাসপাতালের অস্থায়ী কর্মীদের৷ এই ঘটনা ভূ-ভারতে নজিরবিহীন বলে দাবী সংশ্লিষ্ট মহলের৷

মজুরী না পেয়ে গন্ডাছড়া হাসপাতালে তালা ঝুলিয়ে দিলেন অস্থায়ী কর্মচারীরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















