News Flash

  • Home
  • Uncategorized
  • অসহিষ্ণুতা প্রসঙ্গে বিজেপির সমালোচনা করলেন রাহুল
Image

অসহিষ্ণুতা প্রসঙ্গে বিজেপির সমালোচনা করলেন রাহুল

নিউ ইয়র্ক, ২১ সেপ্টেম্বর (হি.স.) : অসহিষ্ণুতা প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। আমেরিকার টাইমস স্কোয়্যারে বক্তব্য রাখতে গিয়ে রাহুল জানান, বিগত ১০০০ বছর ধরে শান্তি, সহিষ্ণুতা ও সম্প্রীতির জন্য সারাবিশ্বে ভারতের সুখ্যাতি ছিল। কিন্তু দেশের মধ্যে থাকা কিছু শক্তি সহিষ্ণুতার সেই পরম্পরাকে ধ্বংস করে দিচ্ছে। তার ফলে সহিষ্ণুতা বিষয়ে ভারতের যে খ্যাতি গোটা বিশ্বে ছিল, তা আজ ভূলুন্ঠিত।
রাহুল গান্ধী মনে করেন বর্তমানে ভারতীয় সমাজ ব্যবস্থার থেকে সহিষ্ণুতা ও সম্প্রীতির অবক্ষয় হচ্ছে এবং তার জন্য কেন্দ্রে শাসনাধীন বিজেপি সরকারকেই তিনি দায়ী করেছেন। তিনি জানান, বিজেপির সরকারের বিভাজনের রাজনীতির ফলেই বিশ্বজুড়ে ভারতের সম্মান এখন ভূলুন্ঠিত। বিশ্বের দরবারে সহিষ্ণুতা প্রসঙ্গে ভারতের অবস্থান এখন প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে।
ভারতের বহুমাত্রিক সমাজ ব্যবস্থা মধ্যে ঐক্যের সঞ্চার কংগ্রেসের আমলেই হয়েছে বলে রাহুল গান্ধী দাবি করেন। ভারত কেবলমাত্র একটি ভূখন্ড নয়। ভারত হচ্ছে একটি চেতনা। আর সেই চেতনার জন্য বিভিন্ন সম্প্রদায়ের ও বিভিন্ন ভাষাভাষির মানুষ ঐক্যবদ্ধ ভাবে বসবাস করছে। কিন্তু বর্তমানে সেই চেতনাই ভারতীয় সমাজ ব্যবস্থা থেকে হারিয়ে গিয়েছে বলে তিনি জানান।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top