News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামার ত্রালে জঙ্গি হামলা, মৃত তিন সাধারণ নাগরিক
Image

পুলওয়ামার ত্রালে জঙ্গি হামলা, মৃত তিন সাধারণ নাগরিক

জম্মু, ২১ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় গ্রেনেড হামলায় প্রাণ হারালেন তিন জন সাধারণ নাগরিক| এছাড়াও আহত হয়েছেন ৭ জন সিআরপিএফ জওয়ান ও ১০ জন সাধারণ নাগরিক| অল্পের জন্য রক্ষা পেয়েছেন জম্মু ও কাশ্মীরের পাবলিক ওয়ার্কস মন্ত্রী নঈম আখতার| বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায়, একটি বাসস্ট্যান্ডের কাছে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে আচমকা বোমা নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| এরপরই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায়| গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছেন তিন জন সাধারণ নাগরিক| এছাড়াও আহত হয়েছেন ৭ জন সিআরপিএফ জওয়ান ও ১০ জন সাধারণ নাগরিক|
উর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ ত্রাল এলাকায়, একটি বাসস্ট্যান্ডের কাছে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে আচমকা বোমা নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| এরপরই জঙ্গিরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে| গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছেন তিন জন সাধারণ নাগরিক| এছাড়াও আহত হয়েছেন ৭ জন নিরাপত্তা রক্ষী ও ১০ জন সাধারণ নাগরিক| আচমকা হামলা চালানোর পরই পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা| ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মন্ত্রী নঈম আখতার| অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি| জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
গ্রেনেড হামলায় মৃত তিন জন সাধারণ নাগরিকের মধ্যে দু’জনকে শণাক্ত করা গিয়েছে| মৃত দু’জন হলেন, গুলাম নবি ত্রাগ (৫৬) এবং পিঙ্কি কৌর (১৭)| জঙ্গি হামলার পরই মন্ত্রী নঈম আখতার জানিয়েছেন, `আমি অক্ষত রয়েছি, তবে সাধারণ নাগরিকের মৃত্যুতে খুবই দুঃখিত| তাঁদের জন্য খুব খারাপ লাগছে|’ এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top