News Flash

  • Home
  • Uncategorized
  • সিন্ধু জলচুক্তি নিয়ে ফের ভারত-পাকিস্তান বৈঠক
Image

সিন্ধু জলচুক্তি নিয়ে ফের ভারত-পাকিস্তান বৈঠক

ওয়াশিংটন, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : সিন্ধু জলচুক্তি নিয়ে ফের ভারত-পাকিস্তানের মধ্যে উচ্চস্তরীয় বৈঠক হল৷ বিশ্বব্যাংকের প্রধান জানিয়েছেন, দু’দেশের নাগরিকদের সুবিধার কথা ভেবেই এই বৈঠকের আয়োজন করা হয়৷ ওয়াশিংটনে দু’দিনের এই বৈঠকে সিন্ধু জলচুক্তির প্রযুক্তিগত সমস্যাগুলো আলোচনা করা হয়৷
প্রসঙ্গত, পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দিতেই সিন্ধু জলচুক্তি নিয়ে কড়া অবস্থানে ছিল ভারত৷ তবে বৃহস্পতিবার রাতে এই বিষয় নিয়ে বৈঠকে বসে দুই দেশ৷ জানা যায়, সিন্ধু জলচুক্তি নিয়ে দীর্ঘদিনের ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরোধ শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য এই বৈঠকে বসে৷
এরআগে সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ, আমেরিকার সঙ্গে নাকি হাত মিলিয়ে সিন্ধু জলচুক্তি বানচাল করতে চাইছে নয়াদিল্লি৷ দাবি করেছে, ভারত এবং আমেরিকা যুক্ত হয়ে সিন্ধু জলচুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে৷ গত কয়েক বছরে দুই দেশ এই ধরণের কোনও বৈঠক করেনি৷ এই বিষয়ে এক কূটনীতিবিদ জানিয়েছেন, এর আগে দুই দেশ সমস্যা সমাধানের জন্য একে অপরের দিকে এগিয়ে আসেনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top