News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮
Image

ওডিশায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮

ভুবেনেশ্বর, ১২ সেপ্টেম্বর (হি.স.) মঙ্গলবার সকাল পর্যন্ত ওডিশায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। ও ডিসার রাজধানী ভুবেনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এর ফলে গোটা রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ৩৭২ জন রোগীর রক্তে সোয়াইন ফ্লুয়ের ভাইরাস পাওয়া গেছে।
স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে যে রাজ্যের প্রতিটা সরকারি হাসপাতালগুলিকে সোয়াইন ফ্লু তে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্দেশ পাঠানো হয়েছে। রাজ্যে মানুষদের সোয়াইন ফ্লুয়ের হাত থেকে রক্ষা করার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। জন সাধারনের উদ্দেশ্যে জারি করা এক বার্তায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অযথা ভয় পাওয়ার কিছু নেই। প্রশাসনের পক্ষ থেকে এও দাবি করা হয়েছে পরিস্থিতি ক্রমেই উন্নত হচ্ছে। স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত এক নির্দেশিকায় সমস্ত সরকারি হাসপাতালগুলিকে সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীদের যেন পর্যাপ্ত পরিমাণে ট্যামি ফ্লুয়ের এণ্টি ভাইরাস দেওয়া হয় সেই বিষয়ে নি র্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top