News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিনের সফরে কাশ্মীরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
Image

তিনদিনের সফরে কাশ্মীরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনদিনের সফরে শনিবার জম্মু ও কাশ্মীরে উদ্দেশ্যে রওয়া হয়েছে। এই সফরে তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন.এন ভোরার সঙ্গেও দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি উপত্যাকায় থাকবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানান হয়েছে। সাংবাদিক বৈঠক করারও কথা আছে রাজনাথ সিংয়ের।
কাশ্মীরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাজনাথ সিং। কাশ্মীরের অগ্নিগর্ভ পরিস্থিতি কিভাবে শান্ত ও স্থিতিশীল করা যায় সেই বিষয় আলোচনা করবেন রাজনাথ সিং।
উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে জানিয়েছেন যে ২০২২ সালের মধ্যে কাশ্মীর সমস্যা সমাধান করতে তাঁর সরকার বদ্ধপরিকর। সূত্র থেকে জানা যাচ্ছে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য তিনি কাশ্মীরে যাচ্ছেন। উল্লেখ্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ ভূস্বর্গের হারানো গৌরব ফিরিয়ে আনার বিষয়ে। এদিকে প্রায় প্রতিদিন স্থানীয় কাশ্মীরিদের বিক্ষোভের মুখ পড়তে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। রোহিঙ্গা ইস্যুতে গত কয়েকদিন ধরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। এই কারণে দক্ষিণ কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছিল। অন্যদিকে সীমান্ত থেকে আর্থিক সাহায্য বন্ধ করার উদ্যোগের জন্য সচেষ্ট হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু দিন আগে এনআইএ তল্লাশি অভিযান চালিয়ে সন্ত্রাসবাদীদের টাকার সোর্স ধারার চেষ্টা করেছিল এনআইএ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top