News Flash

  • Home
  • Uncategorized
  • ঋতব্রত ও গৌতম দেবের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি, জানালেন ইয়েচুরি
Image

ঋতব্রত ও গৌতম দেবের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি, জানালেন ইয়েচুরি

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিপিএম কেন্দ্রীয় কমিটি। শুক্রবার দলের দু’দিনব্যাপী পলিটব্যুরো বৈঠকের শেষে এই কথা জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলের অপর নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেবে কেন্দ্রীয় কমিটি। অক্টোবরে বসবে কেন্দ্রীয় কমিটির বৈঠক।

এছাড়া আগামী বছরের এপ্রিলে অাসন্ন পার্টি কংগ্রেসের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে পলিটব্যুরোর বৈঠকে। অাগামী ১৮ থেকে ২২ এপ্রিল হায়দরাবাদে অনুষ্ঠিত হবে সিপিএমের পার্টি কংগ্রেস। পার্টি কংগ্রেসে পেশের জন্য রাজনৈতিক প্রস্তাবের খসড়া তৈরি শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, বিশাখাপত্তনমে গত পার্টি কংগ্রেসে কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখার নীতি নিয়েছিল সিপিএম। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই সমদূরত্বের নীতিই বজায় থাকবে, নাকি বিজেপি বিরোধী জোটে শামিল হওয়ার দিকে ঝোঁকা উচিত হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে দলকে। তবে এর মধ্যে আগামী নভেম্বরে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ডাকে তিনদিনব্যাপী সংসদ অবরোধের কর্মসূচিকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top