News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণাঞ্চলীয় মেক্সিকোতে ৮.১ তীব্রতার ভূমিকম্পে মৃত ৬, জারি সুনামি সতর্কতা
Image

দক্ষিণাঞ্চলীয় মেক্সিকোতে ৮.১ তীব্রতার ভূমিকম্পে মৃত ৬, জারি সুনামি সতর্কতা

মেক্সিকো সিটি, ৮ সেপ্টেম্বর (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় মেক্সিকো| ভূকম্পনের টের পাওয়া গিয়েছে রাজধানী মেক্সিকো সিটিতেও| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৮.১| শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত দুই শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছে| কম্পনের জেরে প্রবল ঝাঁকুনি অনুভূত হয় বহুতলগুলিতে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে দেওয়াল ভেঙে একটি শিশুর মৃত্যু হয়েছে, অপর একটি শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে বিদ্যুত বিভ্রাটের জন্য| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত ১১.৪৯ মিনিট নাগাদ ৮.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দক্ষিণাঞ্চলীয় মেক্সিকোতে| ভূকম্পনের টের পাওয়া গিয়েছে মেক্সিকো সিটিতেও| ভূমিকম্পের উত্সস্থল ছিল, পিজিজিয়াপান শহরের ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে| প্রবল তীব্রতার এই ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয় মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদোর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে|

৮.১ তীব্রতার ভূকম্পনের পরেই বেশ কয়েকবার আশটার শক অনুভূত হয়েছে| ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েন| ভূকম্পনের জেরে কেঁপে ওঠে একাধিক বিল্ডিং| শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত দুই শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন বেশ কয়েকজন| জোরালো ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে| প্রশাসনের তরফে জানানো হয়েছে, কম্পনের জেরে বেশি কিছু জায়গায় বিদ্যুত বিপর্যয় দেখা দেয়|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top