চণ্ডীগড়, ৭ সেপ্টেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক পঞ্জাবের বাথিন্দা জেলায় সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে| বৃহস্পতিবার ভোর ৫.১০ মিনিট নাগাদ বাথিন্দা জেলায় সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে আচমকা আগুন লাগে| তবে সকাল ৬.৩০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে আগুন লাগার ফলে ১০৫ এমএম ও ১৫৫ এমএম বন্দুক নষ্ট হয়ে গিয়েছে|
বাথিন্দা ডেপুটি কমিশনার দীপ্রভা লাকরা জানিয়েছেন, সকাল তখন ৫.১০ মিনিট হবে, সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে আচমকা আগুন লাগে| তবে আগুন নিভিয়ে ফেলা হয় সকাল ৬.৩০ মিনিটের মধ্যেই| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|
পঞ্জাবে সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে আগুন, সাত সকালে আতঙ্ক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















