মুম্বই, ৭ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের শহরতলি জুহু এলাকায় নির্মীয়মান ভবনে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল ৬ জন শ্রমিকের| বুধবার রাতের মর্মান্তিক এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ১১ জন| সঙ্কটজনক অবস্থায় তাঁদের বিএমসি-র কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে| বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর তরফে জানানো হয়েছে, বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ জুহুর গুলমোহর রোডে, কিশোর কুমার গার্ডেনের কাছে ১৩ তলা প্রার্থনা বিল্ডিংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে|
দমকল অফিসার প্রভাত রাহাঙদালে জানিয়েছেন, বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ নির্মীয়মান প্রার্থনা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে তিনটি গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়| আশপাশে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে| অন্তত ১৭ জন শ্রমিক সেই সময় বহুতলে ছিলেন| আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় অগ্নিদ্বগ্ধ হন ১৭ জনই| দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ৬ জন শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| হাসপাতালে চিকিত্সাধীন দু’জন মহিলা সহ মোট ১১ জন| তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক| কী কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হল তা এখনও পর্যন্ত জানা যায়নি|

জুহুতে নির্মীয়মান বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ৬ শ্রমিক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















