ঢাকা, ৭ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশে লাইনচ্যুত হল খুলনাগামী মহানন্দা ট্রেন| ট্রেন বেলাইন হওয়ায় হতাহতের কোনও খবর নেই| তবে প্রায় ঘন্টা দুয়েক ধরে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে| বৃহস্পতিবার সকাল ৮টায় রাজশাহী স্টেশন ছাড়ার কথা ছিল মহানন্দা ট্রেনটির| কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল ৭.৫৫ মিনিট নাগাদ রাজশাহী রেল স্টেশনে ঢোকার পথে ৫ নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে উঠেই লাইনচ্যুত হয়ে যায়|
পশ্চিমাঞ্চলীয় রেলের সুপারিনটেনডেন্ট জিয়াউল আহসান জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে মহানন্দা ট্রেনটি খুলনা যাচ্ছিল| ট্রেনটি রাজশাহী স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে উঠলে একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| উদ্ধারকার্যের জন্য প্রায় ঘন্টা দুয়েক ট্রেন চলাচলে বিঘ্নিত হয়েছে| দুর্ঘটনাটি ৫ নম্বর প্ল্যাটফর্মে ঘটায়, অন্য কোনও ট্রেনের সিডিউল পরিবর্তন হয়নি|
বাংলাদেশে লাইনচ্যুত খুলনাগামী মহানন্দা ট্রেন, দুর্ভোগ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















