News Flash

  • Home
  • Uncategorized
  • অটো চালকের আক্রমণে জখম ট্রাফিক কনস্টেবল
Image

অটো চালকের আক্রমণে জখম ট্রাফিক কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাস্তার মোড়ে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে গিয়ে বাড়তি কামাই করার অভিযোগ নতুন কোন ঘটনা নয়৷ মঙ্গলবার সাতসকালে শহরের ঝুলন্ত ব্রীজ এলাকায় ট্রাফিক ব্যারিকেট ভেঙ্গে আইন লঙ্ঘনকারীকে আটক করতে গিয়ে আক্রান্ত খোদ ট্রাফিক পুলিশ৷ আহতের নাম প্রলয় দে৷ অভিযোগ, টিআর০-এফ-৪০৮৬ নম্বরের অটো গাড়ির চালক বিশ্বজিৎ রায় সিপিএমের স্থানীয় নেতাদের দাপট দেখিয়ে বেদম প্রহাড় করেছে ট্রাফিক পুলিশকে৷ স্থানীয় মানুষ ছুটে গিয়ে ট্রাফিক পুলিশ ও অটো চালকের সংঘর্ষ আটকিয়ে খবর দেন পুলিশে৷ ঘটনাস্থলে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ ছুটে যায়৷ গাড়ি চালকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ট্রাফিক কনস্টেবল প্রলয় দে৷ ট্রাফিক পুলিশের উপর মানুষের অনাস্থার বিগতদিনে বহু ঘটনা ঘটেছে৷ অভিযোগ, সিট্যুর সমর্থিত অটো  চালকদের একাংশ আইন লঙ্ঘনে অভ্যস্থ৷ ট্রাফিক পুলিশের বাধাদানে ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে শক্তির জানান দিয়েছে অটো চালক৷ ট্রাফিক পুলিশের সঙ্গে অটো চালকের বচসায় দিনভর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top