নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাস্তার মোড়ে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে গিয়ে বাড়তি কামাই করার অভিযোগ নতুন কোন ঘটনা নয়৷ মঙ্গলবার সাতসকালে শহরের ঝুলন্ত ব্রীজ এলাকায় ট্রাফিক ব্যারিকেট ভেঙ্গে আইন লঙ্ঘনকারীকে আটক করতে গিয়ে আক্রান্ত খোদ ট্রাফিক পুলিশ৷ আহতের নাম প্রলয় দে৷ অভিযোগ, টিআর০-এফ-৪০৮৬ নম্বরের অটো গাড়ির চালক বিশ্বজিৎ রায় সিপিএমের স্থানীয় নেতাদের দাপট দেখিয়ে বেদম প্রহাড় করেছে ট্রাফিক পুলিশকে৷ স্থানীয় মানুষ ছুটে গিয়ে ট্রাফিক পুলিশ ও অটো চালকের সংঘর্ষ আটকিয়ে খবর দেন পুলিশে৷ ঘটনাস্থলে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ ছুটে যায়৷ গাড়ি চালকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ট্রাফিক কনস্টেবল প্রলয় দে৷ ট্রাফিক পুলিশের উপর মানুষের অনাস্থার বিগতদিনে বহু ঘটনা ঘটেছে৷ অভিযোগ, সিট্যুর সমর্থিত অটো চালকদের একাংশ আইন লঙ্ঘনে অভ্যস্থ৷ ট্রাফিক পুলিশের বাধাদানে ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে শক্তির জানান দিয়েছে অটো চালক৷ ট্রাফিক পুলিশের সঙ্গে অটো চালকের বচসায় দিনভর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করেছে৷
অটো চালকের আক্রমণে জখম ট্রাফিক কনস্টেবল
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















