News Flash

  • Home
  • Uncategorized
  • নীল তিমির হানা তামিলনাড়ুতে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ছাত্রের
Image

নীল তিমির হানা তামিলনাড়ুতে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ছাত্রের

মাদুরাই, ৩১ আগস্ট (হি.স.) : এবার ব্লু হোয়েল চ্যালেঞ্জ-এর শিকার তামিলনাড়ুর মাদুরাইয়ের এক যুবক৷ বছর উনিশের এই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে৷
ভিগনেশ নামে ওই যুবক একটি বেসরকারি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল৷ পুলিশ তার বাঁহাতে ব্লু হোয়েলের নিশান আবিষ্কার করে৷ তার বন্ধুদের মতে, ভিগনেশ দিনের বেশিরভাগ সময়টাই মোবাইলে গেম খেলে কাটাত৷ সে যে গেমের সঙ্গে জড়িয়ে পড়েছিল, এটিই তার সবথেকে বড় প্রমাণ৷ এছাড়াও পুলিশ তার কাছ থেকে একটি সুইসাইড নোট আবিষ্কার করেছে৷ সেখানে ভিগনেশ লিখেছে, “ব্লু হোয়েল শুধু খেলা নয়৷ বিপদ৷ একবার যদি তুমি ঢোকো, আর কখনই বেরোতে পারবে না৷”
এই প্রথম তামিলনাড়ুর কেউ ব্লু হোয়েলের শিকার হল৷ এর আগে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও কেরালা থেকে মৃত্যুর খবর এসেছে৷ এরা প্রত্যেকেই ব্লু হোয়েলের শিকার হয়েছিল৷ একাধিক রাষ্ট্র এই মারণখেলাকে দেশে ব্যান করে দিয়েছে৷ ভারত সরকারের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক করা হয়েছে৷ বলা হয়েছে, তারা যেন তাদের সন্তানদের উপর নজর রাখেন৷ এই নিয়ে পশ্চিমবঙ্গে সিআইডি তাদের ফেসবুক পেজে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে৷ এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ভারত সরকার৷ দেশের সমস্ত অনলাই সংস্থাকে চিঠি দিয়ে ব্লু হোয়েল চ্যালেঞ্জ-এর মতো যাবতীয় অনলাইন গেম ডিলিট করতে নির্দেশ দেওয়া হয়েছে৷বিষয়টি নিয়ে অনেক আগেই বন্ধ করার জন্য সরব হন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী৷ এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top