News Flash

  • Home
  • Uncategorized
  • সুলভ মূল্যে পেঁয়াজের যোগান, রাজ্যগুলিকে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অনুমোদন দিল কেন্দ্র
Image

সুলভ মূল্যে পেঁয়াজের যোগান, রাজ্যগুলিকে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অনুমোদন দিল কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ আগস্ট৷৷ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে যোগান সহজলভ্য করার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহকে নিয়ন্ত্রণমূলক ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণের পদক্ষেপের আওতাতেই সরকারের এই সিদ্ধান্ত৷ বিগত ২৫শে আগস্টের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্যগুলি এখন থেকে পেঁয়াজের মজুত ও দাম সংক্রান্ত বিষযে মুনাফাখোর ও দালালদের বিরুদ্ধে প্রয়োজনমাফিক ব্যবস্থাগ্রহণের পাশাপাশি আরো বেশ কিছু পদক্ষেপের ক্ষমতা দেওয়া হয়েছে৷
পেঁয়াজের দামে গত কয়েক সপ্তাহের অস্বাভাবিক বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিল৷ বিশেষ করে চলতি বছরে জুলাই মাসের শেষ দিকে গত বছরের তুলনায় উৎপাদন এবং যোগানের ক্ষেত্রে কোনরকম ঘাটতি না থাকা সত্বেও দাম বৃদ্ধির সমস্যায় পড়তে হয়েছিলো৷ সারাদেশে পেঁয়াজের গড়পরতা দাম প্রতি কেজি ১৫ টাকা থেকে বেড়ে ২৮৯৪ টাকায় দাঁড়িয়েছিলো৷ মেট্রো শহরগুলিতে তো এই দাম আরও ব্যাপক হারে বৃদ্ধি পায়৷ সেখানে কেজি প্রতি পেঁয়াজের দাম ৩১ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত হয়ে যায়৷
এই সমস্ত বিষয়ের পাশাপাশি আরও কিছু বিষয়কে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে চিহ্ণিত করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের ক্ষমতা প্রদান করা হয়েছে৷ এর ফলে একদিকে যেমন দ্রুত মূল্য নিয়ন্ত্রণ সম্ভব হবে, পাশাপাশি, খুব স্বাভাবিকভাবেই জনগণের পক্ষেও বিশেষ স্বস্তির অবকাশ দেখা দেবে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top