News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল সহ মৃত ৪, আহত ৫
Image

বাংলাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল সহ মৃত ৪, আহত ৫

ঢাকা, ২৯ আগস্ট (হি.স.): বাংলাদেশের রাজশাহীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল সহ মোট ৪ জন| মঙ্গলবার সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটেছে রাজশাহীর মোহনপুর থানা এলাকায়| মোহনপুর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানিয়েছেন, এদিন সকালে মোটরবাইকে চেপে নওগাঁ যাচ্ছিলেন এসআই কাইয়ুম ও কনস্টেবল সেলিম| মোহনপুর উপজেলা চত্বরের সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান পুলিশ কনস্টেবল সেলিম| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন এসআই কাইয়ুম|
এরপর বেলা ১১.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজশাহী শিরোইল বাস টার্মিনাস চত্বরে| বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা আমান উল্লাহ জানিয়েছেন, বেলা ১১.৪৫ মিনিট নাগাদ শিরোইল বাস চার্মিনাল চত্বরে বাস ও অটোরিক্সার সংঘর্ষ হয়| এই দুর্ঘটনায় আহত হয়েছেন এক জন মহিলা| আহত হয়েছেন ৪ জন|
এছাড়া রাজশাহীর গোদাগাড়ীতে আলাদা দু’টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| শহীদ ফিরোজ চত্বরের পাশে দু’টি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের খালাসির মৃত্যু হয়েছে| অন্যদিকে, মহিশালবাড়ী সিএণ্ডডি এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ভিক্ষুকের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top