News Flash

  • Home
  • Uncategorized
  • রাম রহিমের কুড়ি বছরের কারাদন্ড
Image

রাম রহিমের কুড়ি বছরের কারাদন্ড

রোহতক, ২৮ আগস্ট(হিঃস)৷৷ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদার প্রধান৷ গত শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পাঁচকুলা৷ ডেরা অনুগামীদের তাণ্ডবে মৃত্যু ৩৮ জনের৷ সোমবার সাজা ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই ধরা পড়েছিল কড়া নিরাপত্তার ছবি৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে সুনারিয়া জেলেই নিয়ে আসা হয় বিচারককে৷ সেখানেই রাম রহিমের সাজা ঘোষণা করেন বিচারক জগদীপ সিং৷ এদিন সাজা ঘোষণার প্রক্রিয়া শুরুর প্রথম থেকেই রাম রহিমের যাবজ্জীবন কারাদন্ড চায় সিবিআই৷ সূত্রের খবর, রাম রহিম দোষ স্বীকার করেন৷ বিচারকের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি৷ তিনি বলেন, আমায় ক্ষমা করে দিন৷ উল্লেখ্য, ২০০২ সাড়ে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে গোপন চিঠির মাধ্যমে রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক সাধবী৷ তবে শুধু নিজের কথাই নয়, ডেরার আরও অনেক মহিলাকে ধর্ষণ করা হয় বলে চিঠিতে জানান তিনি৷ ওই বছরের ২৪ সেপ্ঢেম্বর ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ ২০০২ সালে সাংবাদিক রাম চন্দর ছত্রপতিকে খুনের অভিযোগ ওঠে রাম রহিম সিংয়ের বিরুদ্ধে৷ সাংবাদিক রাম চন্দর ছত্রপতি সেইসময় রাম রহিম সিংকে নিয়েই খেলাখেলি করতেন৷ এছাড়াও ডেরা সাচ্চা সৌদার ম্যানেজার রঞ্জিৎ সিংকেও খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ তদন্তে নেমে ১৮ জন সাধবীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ তাঁদের মধ্যে দুইজন ধর্ষিত হওয়ার কথা স্বীকার করেন৷ ২০৮ সালে রাম রহিমের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়৷ সেই বছরেই বিশেষ সিবিআই আদালতে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়৷ আর অভিযোগ ওঠার ১৫ বছর পর রাম রহিমকে দোষীসাব্যস্ত করে বিশেষ আদালত৷
এদিন ডেরা প্রধানের সাজা ঘোষণা হতেই আইন-শৃঙ্খলা রক্ষায় জরুরী বৈঠকে বসে হরিয়ানা সরকার৷ ধর্ষণ মামলায় গত শুক্রবারই ডেরা সচ্চা সৌদার প্রধান রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে আদালত৷ আর আজ তার ১০ করে ২০ বছরের সাজা ঘোষণা হয়৷ এর আগে গত শুক্রবার আদালতের রায়ের পর যেভাবে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছিল ডেরা অনুগামীরা তারপর আর কোনও ঝঁুকি নিতে রাতি নয় হরিয়ানা প্রশাসন৷ আইন-শৃঙ্খলা রক্ষায় জরুরী বৈঠকে বসেছে হরিয়ানা সরকার৷ এদিকে এর আগেই রোহতক রেঞ্জের আইজিপি জানিয়েছেন, গন্ডগোল পাকানোর চেষ্টা করলেই দেখামাত্র গুলি করা হবে৷ হরিয়ানার রোহতক জেলা ও সুনারিয়া জেল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এদিকে সিরসা যেখানে ডেরার সদর দফতর রয়েছে সেখানে এখনও জারি রয়েছে কারফিউ৷ আগামীকাল সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ওই সব এলাকায় মোবাইল ও নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ডেরা সাচা সৌদার প্রধান রাম রহিম সিংয়ের সোমবার সাজা ঘোষণা হবে৷ গত শুক্রবারই রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে আদালত৷ এর আগে গত শুক্রবার আদালতের রায়ের পর যেভাবে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছিল ডেরা অনুগামীরা, তাতে আর কোনও ঝঁুকি নিয়ে রাজি নয় হরিয়ানা প্রশাসন৷ নিরাপত্তার স্বার্থে সুনারিয়া জেলে নিয়ে আসা হবে বিচারককে৷ সেখানেই সাজা ঘোষণা করবেন বিচারকরা৷ এদিকে গন্ডগোল পাকানোর চেষ্টা করলেই দেখামাত্র গুলি করা হবে বলে জানিয়েছেন রোহতক রেঞ্জের পুলিশকর্তা৷ হরিয়ানার রোহতক জেলা ও সুনারিয়া জেল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এদিক দুপুর আড়াইটে নাগাদ জেলেই সাজা ঘোষণা করবেন বিচারক জগদীপ সিং৷ কড়া নিরাপত্তার বিমানে করে তাঁকে জেলে নিয়ে আসা হয়৷ এদিকে ডেরার সদর দফতর সিরসায় কার্ফু জারি করা রয়েছে৷ আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ওই সব এলাকায় মোবাইল ও নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ হরিয়ানার পুলিশকর্তা বি এস সাঁধু বলেন, আজ আইনশৃঙ্খলা রক্ষাই আমাদের কাছে অগ্রাধিকার পাবে৷ পুলিশের পাশাপাশি ২৩ কোম্পানি আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে৷ সাজা ঘোষণার পর দুই রাজ্যে ফের অশান্তি ছড়াতে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করেছে গোয়েন্দারা৷ তবে শুধু হরিয়ানা নয়, সতর্ক পঞ্জাব প্রশাসনও৷ সেখানেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রবিবারই নিরাপত্তার স্বার্থে রাম রহিম সিংয়ের প্রায় ৩০ হাজার অনুগামীকে সিরসার ডেরা সাচার সৌদার প্রধান কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top