News Flash

  • Home
  • Uncategorized
  • সিদ্ধিদাতার আরাধনায় মেতে সারা ভারত
Image

সিদ্ধিদাতার আরাধনায় মেতে সারা ভারত

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : আজ গণেশ চতুর্থী। সিদ্ধিদাতার আরাধনায় মেতেছে সারা ভারত। সারা দেশের মধ্যে সব থেকে বড় গণেশ উৎসব হচ্ছে মহারাষ্ট্রে। শুধু মহারাষ্ট্র নয়, গণেশ পুজো চলছে দেশের অন্যান্য শহরেও।
পুরাণ মতে ভাদ্রমাসের শুক্লা চতুর্থীতেই গজানন হয়ে পুনর্জন্ম হয়েছিল মহাদেব এবং আদি শক্তির ছেলে বিনায়কের। নবজন্মের পর শিবের গণদের অধিদেবতার দায়িত্ব পাওয়ায় তাঁর নাম হয় গণেশ। তাই এই দিনটি গণেশ চতুর্থী নামে পরিচিত।
সারা দেশের মধ্যে সব থেকে বড় গণেশ উৎসব হয় মহারাষ্ট্রে। ১০ দিনে উৎসবে মেতে ওঠেন আবাল বৃদ্ধবনিতা। ঠিক মতো জানা না গেলেও ইতিহাস বলে, শিবভক্ত রাজা শিবাজির আমলেই মহারাষ্ট্রে গণেশ পুজোর চল। মন্দিরে বা সর্বজনীন পুজো ছাড়াও প্রায় প্রতি ঘরেই মূর্তি এনে নিজেদের সাধ্য পুজো করেন মরাঠিরা। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে ফুল, স্বর্ণালঙ্কারে সজ্জিত বিনায়কের আশির্বাদ পেতে গত রাত থেকেই ভকতদের ঢল। এই মন্দিরে পুজো দিতে আসেন বলিউডের অনেক সেলিব্রিটিরাও। বলিউডেও তুমুল উৎসাহের সঙ্গে গণেশ পুজো করেন সেলিব্রিটিরা। নাগপুর, পুণে, সর্বত্র চলছে গণেশ চতুর্থীর উৎসব। সকাল থেকেই রাস্তায় ঢাকঢোল নিয়ে বেরিয়ে পড়েছে উৎসবপ্রিয় মানু্ষজন।
শুধু মহারাষ্ট্র নয়, গণেশ পুজো চলছে দেশের অন্যান্য শহরেও। মুম্বইয়ের পরই গণেশপুজো আয়োজনে দ্বিতীয় হায়দরাবাদ। সেখানে ৭দিন ধরে চলে উৎসব। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গণেশ মূর্তি এবছর তৈরি হয়েছে কোয়েম্বাত্তুরের পুলিয়াকুলাম বিনয়গড়ে। ১৯ ফুট লম্বা ১৯০ টন ওজনের গজাননকে দেখতে ভিড় করছেন ভক্তরা। জয়পুরের মোতি ডুংরি মন্দিরে সিদ্ধিদাতার পুজো দিতে ভিড় করেছেন রাজস্থান ঘুরতে যাওয়া প্রচুর পর্যটকও। কলকাতা সহ এরাজ্যেও গণপতির পুজো চলছে উৎসাহের সঙ্গে। আগে যা শুধু বড়বাজার এবং পোস্তা এলাকার ব্যবসায়ীদের মধ্যেই সীমিত ছিল, তা গন্ডি ছাড়িয়ে এখন বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top