News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে কংগ্রেস ভবন থেকে প্রচুর বিলেতি মদ উদ্ধার, আটক ১
Image

কল্যাণপুরে কংগ্রেস ভবন থেকে প্রচুর বিলেতি মদ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৪ আগস্ট৷৷ কল্যাণপুরের কংগ্রেস ভবন থেকে প্রচুর টাকার বিলেতি মদ উদ্ধার হয়েছে৷ কোথা থেকে এত মদ এসেছে, প্রশ্ণ উঠেছে জনমনে৷ বাজার ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কংগ্রেস ভবনে মদের আসর বসছে৷ তারই সুবাদে হয়ত মদ ব্যবসায়ীরা এখানে তা রেখে গিয়েছে৷ যদিও কংগ্রেসের ব্লক সভাপতি গোটা বিষয়টি অস্বিকার করেছেন৷ তিনি জানান, দলের পক্ষ থেকে অফিস গৃহে কয়েক জন মিলে আলোচনা হয়ে থাকে৷ কিন্তু, কোন দিন মদের আসর বসেনি কংগ্রেস ভবনে৷ ব্যবসায়ীদের আরো অভিযোগ, গতকাল রাতে মদের বোতলগুলি ব্যবসায়ী ও কিছু যুবকরা দেখতে পেয়েছেন৷ রাতেই পুলিশকে এবিষয়ে খবর দেয়া হয়েছিল৷ কিন্তু খবর পেয়ে পুলিশ না আসায় অনেক মদের বোতল চোরাই পথে পাচার হয়ে গেছে৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেছেন ব্যবসায়ীরা৷ প্রশ্ণ উঠেছে, কোথা থেকে এত মদ এসেছে৷ কারন কল্যানপুর সহ গোটা এলাকায় এখন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান নেই৷ পুলিশ জানিয়েছে, খবর পেয়ে যথা সময়ে তারা সেখানে গিয়েছে৷ প্রচুর পরিমানে মজুদ বিলেতি মদ উদ্ধার করেছে৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতার করেছে৷ এনিয়ে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ খবর পেয়ে যুব কংগ্রেসের এক নেতা ভবনের সামনে গিয়ে যুব কংগ্রেসের পতাকা নামিয়ে নিয়েছেন৷ তাতে দলের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top