News Flash

  • Home
  • Uncategorized
  • অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটে সফদরজং হাসপাতালের ডাক্তাররা
Image

অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটে সফদরজং হাসপাতালের ডাক্তাররা

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের ডাক দিয়েছেন রাজধানীর সফদরজং হাসপাতালের ডাক্তাররা। রোগীর পরিজনদের হাতে এক সহকর্মী আক্রান্ত হওয়ার পরে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।কাড বন্ধ থাকার জেরে এদিনও সফদরজং হাসপাতালের জরুরি পরিষেবা বিঘ্নিত। এছাড়া কাজ বন্ধ আছে বহির্বিভাগেও। ডাক্তারদের তরফে দাবি করা হয়েছে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সফদরজং হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ধীর সিং বলেছেন, এখানে ডাক্তারদের আক্রান্ত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। প্রসঙ্গত, রোগী দেখতে দেরি করছেন এই অভিযোগে রোগীর পরিজনদের হাতে সম্প্রতি সফদরজং হাসপাতালের এক ডাক্তার আক্রান্ত হন। এব্যাপারে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। এদিকে অনির্দিষ্টকালের জন্যে কাজ বন্ধের জেরে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা বিপর্যস্ত। রোগীরা এসে ফিরে যাচ্ছেন। রামবতী নামে এক মহিলা বললেন, পুত্রবধূ অন্তঃসত্ত্বা। হাসপাতালে ভর্তি করতে এসে ফিরে যেতে হচ্ছে। এখন কী করব তা বুঝতে পারছি না। ডাক্তাররা ধর্মঘটে যাওয়ায় হাসপাতালে জরুরি পরিষেবা নিতে আসা বহু রোগীকে ফিরে যেতে হয়েছে। এদিকে হাসপাতালের ডাক্তাররা দাবি না মেটা পর্যন্ত আন্দোলন থেকে সরে যেতে নারাজ। সফদরজং হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ধীর সিং বলেছেন, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top