News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে বিস্ফোরণে কাঁপল সুখিয়াপোখরি, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান ও গাড়ি
Image

ভোররাতে বিস্ফোরণে কাঁপল সুখিয়াপোখরি, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান ও গাড়ি

দার্জিলিং, ২৪ আগস্ট (হি.স.): `শান্ত’ হওয়ার কোনও লক্ষণই নেই পাহাড়ে| পাহাড়ে শান্তি ফেরাতে আগামী মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে| তার আগেই বিস্ফোরণে কেঁপে উঠল দার্জিলিংয়ের কাছেই সুখিয়াপোখরি| বৃহস্পতিবার ভোররাত ২টো নাগাদ সুখিয়াপোখরি থানার সামনে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণে কোনও মৃত্যুর খবর নেই| তবে জখম হয়েছেন এক জন পুলিশ কর্মী| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রাত তখন ২টো হবে| রাতের অন্ধকারে সুখিয়াপোখরি থানার সামনে জেরোলো বিস্ফোরণ হয়| পুলিশের অনুমান, বিস্ফোরণে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে| বিস্ফোরণের জেরে আশপাশের কয়েকটি দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্ধকারের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
উল্লেখ্য, দিন ছয়েক আগে দার্জিলিংয়ের সুপার মার্কেট এলাকায় জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণের তীব্রতার কেঁপে ওঠে ক্লাবসাইড রোড, চকবাজার এলাকা| ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণস্থলের আশেপাশে থাকা অন্তত ৭টি দোকান| তবে ওই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

ভূস্বর্গে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৫.০
শ্রীনগর, ২৪ আগস্ট (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমন্টে (আইএমডি)-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোররাত ২.২৮ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল জম্মু ও কাশ্মীর রিজিওনে, ল্যাটিটুড ৩৬.০ ডিগ্রি উত্তরে এবং লংটিটুড ৭৪.৩ ডিগ্রি পূর্ব দিকে| ভূকম্পনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
উল্লেখ্য, ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অত্যন্ত সংবেদনশীল ভূতাত্ত্বিক অঞ্চল হল জম্মু ও কাশ্মীর| ভূস্বর্গে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top