নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ সম্প্রতী ঘটে যাওয়া বন্যায় সর্বস্ব হারিয়ে মানসিক অবসাদে অ্যাসিড খেয়ে আত্মঘাতী পঞ্চাষোর্ধ ব্যক্তি৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শহরতলির চন্দ্রপুরে৷ মৃতের নাম নারাযণ রায়৷ চন্দ্রপুর বাজারে অস্থায়ী টং দোকানে চা বিক্রি করে সংসার চালাত নারায়ণ৷ প্রবল বর্ষণ ও বন্যায় জলের তোড়ে দোকান সহ ভাসিয়ে নিয়ে গিয়েছে সব জিনিষ৷ ত্রাণ শিবিরে দুদিন সরকারী খাওয়ার জুটলেও এখন অনাহারে পরিবার৷ শনিবার রাতে অ্যাসিড খেয়ে আত্মহত্যার জন্য অর্থনৈতিক টানা পোড়েন একমাত্র কারন বলে জানিয়েছেন পাড়া পড়শি৷ অভিযোগ সরকারীভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে এখনো কোন সাহায্য দেওয়া হয়নি৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হোতে তোলে দিয়েছে৷ গরীব নিয়ে রাজ্য সরকারের দরদের অন্ত নেই৷ বন্যায় নিঃস্ব হয়ে অভাবের জ্বালায় অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে প্রবীন নাগরিক৷ নির্বাচিত সরকারের রাজধর্ম জনগণের সুখ-দুঃখের অংশীদার হওয়া৷ সর্বস্ব হারিয়ে প্রাকৃতিক দুর্যোগে অসহায় পরিবারের উপর্জনের একমাত্র অবলম্বন ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের লোকজন৷

বন্যায় সর্বস্ব হারিয়ে অসহায় ব্যক্তির অ্যাসিড খেয়ে আত্মহত্যা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















