নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ তৃণমূল কংগ্রেস ত্যাগ করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া ছয় বিধায়ক ও তার অনুগামীদের বিজেপির রাজ্য নেতৃত্বরা দলের নীতি আদর্শের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন৷ পাশাপাশি পদের জন্য কোন ধরনের বিবাদকে বরদাস্ত করা হবে না বলেও দলের নেতারা জানিয়ে দিয়েছেন৷
রবিবার ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তরে এক কর্মীসভার আয়োজন করা হয়৷ এই কর্মীসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে যেসব জেলা ও মন্ডল নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মূলত তাদের সামনে ভারতীয় জনতা পার্টির আদর্শকে তুলে ধরাই এই কর্মীসভার মূল বিষয়বস্তু ছিল৷ এদিনের এই কর্মীসভায় প্রত্যেকটি জেলা ও মন্ডল থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যোগদান করেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি রাম প্রসাদ পাল, সহ-সভাপতি রামপদ জমাতিয়া, সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য ও অন্যান্য রাজ্য নেতৃত্বরা৷
এই কর্মীসভায় ভাষণদান কালে রাজ্য সভাপতি বিল্পব কুমার দেব ভারতীয় জনতা পার্টির আদর্শকে তুলে ধরার পাশাপাশি ভোট জয়ের ক্ষেত্রে কর্মীদের কি ভূমিকা রয়েছে তাও তুলে ধরেন৷ তিনি বলেন আগামীদিনে এই রাজ্য থেকে সিপিএমকে বিদায় দিতে হলে প্রত্যেকটি কর্মীকে জনসম্পর্কের মাধ্যমে বুথ জয়ের মধ্য দিয়ে বিজেপির জয়কে সুনিশ্চিত করতে হবে৷ দলে নতুন কিংবা পুরনো বলে কিছু নেই, ভারতীয় জনতা পার্টিতে আসা প্রত্যেকটি কর্মীকেই দল সমনজরে দেখে৷ দলের প্রত্যেকটি কর্মীর পরিশ্রমের মাধ্যমে দল আগামীদিনে এই রাজ্য থেকে বাম বিদায়কে সুনিশ্চিত করবে৷
অন্যদিকে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর উনার বক্তব্যের মাধ্যমে সকল কর্মীদের এক হয়ে কাজ করার জন্য আহ্বান জানান৷ উনি আরে বলেন ভারতীয় জনতা পার্টি এমন একটি দল যেখানে প্রত্যেকটি কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ হাতে যেহেতু সময় কম তাই যারা নতুনভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে তারা যেন অতি শীঘ্রই সর্বশক্তি দিয়ে দলের হয়ে প্রচারে নেমে পড়ে৷ এই সভায় অন্যান্যদের মধ্যে বিধায়ক আশিস সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনও উনাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং তারা তাঁদের বক্তব্যে দলীয় কর্মীদের বলেন কোন প্রকার পদমর্যাদার চিন্তা না করে সকলে যেন এক যোগে বাম বিদায়ের লক্ষ্যকে সামনে রেখে দলের স্বার্থে কাজ করে যায়৷

ঘাসফুল ছেড়ে আসাদের পদ্মবনের রীতি রেওয়াজ জানালেন নেতৃত্বরা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















