News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পনিরসেলভাম, জল্পনা তুঙ্গে
Image

তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পনিরসেলভাম, জল্পনা তুঙ্গে

নয়াদিল্লি, ২০ অগাস্ট (হি.স.) : আর একটা দিনের অপেক্ষা তার পরেই এক হয়ে যাবে দ্বিধাবিভক্ত এডিএমকে। তার প্রস্তুতি ঘিরে এখন জল্পনা তুঙ্গে দুই শিবিরে। মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে বিবাদের জেরে শনিবার জায়গায় সেটি সোমবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকছেন ইডাপডি পালানিস্বামী। আর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পনিরসেলভাম। তবে এই সিদ্ধান্তেও খারিজ হয়ে যেতে পারে, যদি দলের সাধারণ সম্পাদক শশিকলা পদে নাক গলান। সোমবারের দুই শিবিরের মিলন যজ্ঞে পালানিস্বামী শিবির থাকছে সরকারের নেতৃত্বে আর পনিরসেলভাম শিবিরের হাতে থাকছে দলের রাশ। সব ঠিক থাকলে শশিকলার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনায় রয়েছে পনির শিবির। এখনও পর্যন্ত শশিকলার সইয়ের পরেই পার্টির তহবিলের টাকা খরচ করা যায়। সেই ক্ষমতা আর শশিকলার হাতে রাখতে চাইছে না এডিএমকে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top