News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া-ফেণী রেল সংযোগ, সমীক্ষার জন্য দরপত্র আহ্বান
Image

বিলোনীয়া-ফেণী রেল সংযোগ, সমীক্ষার জন্য দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ আগরতলা-আখাউরা রেল প্রকল্প নিয়ে ঢাকায় বৈঠকের আগে ভারতের অংশে কাজের অগ্রগতি নিয়ে শনিবার মহাকরণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এদিকে, বিলোনীয়া সারাসীমা থেকে ফেণী পর্যন্ত ২৫ কিমি রেল লাইন বসানোর কাজের সমীক্ষার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷
সূত্রের খবর, আজ মহাকরণে পরিবহণ সচিব পূর্বোত্তর সীমান্ত রেলের নির্মাণ শাখার মুখ্য বাস্তুকার, ইরকনের যুগ্ম জেনারেল ম্যানেজার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব এবং সদর মহকুমা শাসকের সাথে এই রেল প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷ সূত্রের খবর, আগরতলা-আখাউরা রেল প্রকল্পে ভারতের অংশে ৫ কিমি রেল লাইন বসানোর জন্য মোট ৬৭ একর জমি দেওয়া হবে রেলওয়েকে৷ রেলওয়ে আরও অতিরিক্ত ৫ একর জমি চেয়েছে রাজ্য সরকারের কাছে৷ রাজ্য সরকার তাতে সম্মতি জানিয়েছে৷ ইতিমধ্যে ৪৪ একর জমি অধিগ্রহণ হয়ে গেছে৷ চলতি মাসেই এই জমি রেলওয়ের হাতে হস্তান্তর করবে রাজ্য সরকার৷ বাকি ২৭ একর জমি অধিগ্রহণের কাজ অক্টোবরের মধ্যে সমাপ্ত হবে৷ এদিকে, অতিরিক্ত যে ৫ একর জমি রেলওয়ে এখন চেয়েছে তা ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করবে রাজ্য সরকার৷ আগরতলা-আখাউরা রেল প্রকল্পে কাজের অগ্রগতির এই সমস্ত বিষয় ঢাকায় বৈঠকে তুলে ধরবেন রাজ্যের পরিবহন সচিব বলে সূত্র অনুসারে জানা গেছে৷
সূত্র অনুসারে আরো জানা গেছে, বাংলাদেশের সাথে রেল যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যে বিলোনীয়া সারাসীমা থেকে ফেণী পর্যন্ত ২৫ কিমি রেল লাইন বসানোর কাজের সমীক্ষার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷ বিলোনীয়া থেকে ফেণী রেল সংযোগ স্থাপন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে খুব সহজে ব্যবহার করা সম্ভব হবে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top