News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে উৎকল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত ২৩
Image

উত্তরপ্রদেশে উৎকল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত ২৩

মুজফফরনগর, ১৯ আগস্ট (হিস)৷৷ উত্তরপ্রদেশে লাইনচ্যুত হরিদ্বারগামী উৎকল এক্সপ্রেস৷ শনিবাকর উত্তর প্রদেশের মুজাফফরনগরে পনে পুরী-হরিদ্বার কলিঙ্গ উৎকল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ইতিমধ্যে ২৩-এ পৌঁছে গেছে৷ শনিবার এই ঘটনায় ট্যুইটারে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ঘটনার তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ওড়িশা সরকার৷ এদিন বিকেলে দুর্ঘটনার মুখে পড়ে পুরী-হরিদ্বার কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস৷ দুর্ঘটনার দেজরে উৎকল এক্সপ্রেসের ১৪টি কামরা লাইনচ্যুত হয়ে পড়েছে৷ ট্রেনটি পুরী থেকে হরিদ্বার যাচ্ছিল৷ ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে ১০০ কিলোমিটার ব্যবধানে খতৌলী স্টেশনের কাছে৷ অসমর্থিত সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পা্যয়া যাচ্ছেয জখম বহু৷ আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ খটনাস্থলে পৌঁছেছেন রেলকর্র্তরা৷ শুরু হয়েছে দুর্ঘটনার কারণ খোঁজার কাজ৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু ব্যক্তিগত ভাবে দুর্ঘটনার খবর নিচ্ছেন প্রতি মুহুর্তে৷ বিকেল তখন ৫টা ৪৫ মিনিট, ভয়াবহ ঝাঁকুনি৷ ছিটকে পড়লে যাত্রীরা৷ ততক্ষণে প্রবল শব্দে চমকে গিয়েছেন খতৌলী স্টেশনের যাত্রীরা৷ লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ছে হরিদ্বারগামী উৎকল-কলিঙ্গ এক্সপ্রেস৷ প্রচণ্ড গতি থাকায় কামরাগুলি পরস্পরের উপর হুমড়ি খেয়ে পড়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আহত যাত্রিদের বের করে আনে৷ এখনও চলছে উদ্ধারকাজ৷ বিভিন্ন কামরা থেকে নিহত যাত্রীদের দেহ বাইরে আনা হচ্ছে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশালনের আধিকারিকরা৷ তাঁদের তত্ত্বাবধানে উদ্ধার কাজ শুরু হয়েছে৷ এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে প্রশাসনের কর্মকর্র্তরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে৷ হাসপাতালে বিশেষ জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে৷ পাশাপাশি দিল্লি থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে৷ এখনও পর্যন্ত ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে৷ আহতদের মিরাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন ট্যুইটারে দুর্ঘটনায় নিহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ শনিবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷ সেই সঙ্গে সমগ্র ঘটনার উপরে তিনি নজর রাখছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷ এদিন ট্যুইটারে রেলমন্ত্রী সুরেশ প্রভু জানান, এই দুর্ঘটনা কীভাবে ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে  এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে৷ সেই সঙ্গে পদস্থ কর্র্তদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়ে তিনি জানান, দুর্গত যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থনে পৌঁছেছে বিশেষ মেডিক্যাল ভ্যান৷ তিনি আরও জানান, উত্তর প্রদেশ রাজ্য প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলছে উদ্ধারকাজ৷ এই ঘটনার দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ যোগী জানান, আহতদের চিকিৎসায় কোনও ত্রুটি রাখা যাবে না৷ তাঁদের সব ধরণের সহায়তা করা হবে সরকার পক্ষ থেকে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top