News Flash

  • Home
  • Uncategorized
  • অচলাবস্থার কারণে ৮৪টি উড়ান বাতিল করল ইন্ডিগো
Image

অচলাবস্থার কারণে ৮৪টি উড়ান বাতিল করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৮ অগাস্ট (হি.স.) : অচলাবস্থা শুরু হয়েছে ইন্ডিগো বিমানসংস্থায়। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে দেশের সবচেয়ে বড় এই বিমানসংস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে। সূত্রের খবর, শুক্রবার এই বিমানসংস্থা তাদের ১৩টি বিমানকে বসিয়ে রেখেছে। এমনকি ৮৪টি উড়ান বাতিল করা হয়েছে বলে খবর। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যাত্রীদের কাছে। যদিও এই অচলাবস্থা নিয়ে বিমানসংস্থার আধিকারিকদের পক্ষ থেকে কেউ মুখ খুলতে চাননি। তবে কবে এই অচলাবস্থা কাটিয়ে উড়ান স্বাভাবিক হবে তা নিয়ে যাত্রীদের মধ্যে ধোঁয়াশা রয়েছে।
ইন্ডিগো বিমানসংস্থা সূত্রে খবর, মার্কিন প্রযুক্তিতে তৈরি এই ইঞ্জিনের ফলে বিমান চলাচলে স্বাভাবিক গতি পাওয়া যায় না। তাই বিমানের ওঠা–নামা থেকে চলাচলে বিলম্ব হয়। প্রতি ১০ জন ভারতীয় যাত্রীর মধ্যে চারজন যাত্রী এই বিমানসংস্থার বিমান ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছতে দেরী হয়ে যায় বলে অভিযোগও উঠে। এবছরের জুলাইয়ে এই ইঞ্জিন প্রস্তুতকারি সংস্থা এই ত্রুটির জন্য ইন্ডিগো বিমানসংস্থাকে ক্ষতিপূরণও দিয়েছিল।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top