News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে পৃথক স্থানে একজনের মৃত্যু, গুরুতর দুই
Image

বিদ্যুৎস্পৃষ্টে পৃথক স্থানে একজনের মৃত্যু, গুরুতর দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ছাওমনু, ১৬ আগস্ট৷৷ বিদ্যুতের ছোবলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নাবালক৷ তার নাম আমির হোসেন৷ বয়স ১৬ বছর৷ বাবার নাম মুধ্যবুল হোসেন৷ বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা৷ ঘটনা মঙ্গলবার দুপুরে বিশালগড়স্থিত হাসপাতালে সংলগ্ণ একটি গাড়ির গ্যারেজে৷ অন্যান্য দিনের মতো আমির এদিনও গ্যারেজে কাজ করতে আসে৷ ওয়েলডিং এর কাজে নিয়োজিত আমির৷ কাজ করার সময় হঠাৎ সে বিদ্যুৎপৃষ্ট হয়৷ সহকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ এখনো তার চিকিৎসা চলছে৷ প্রশ্ণ ওঠেছে গ্যারেজ মালিক সঞ্জয় দেবনাথের কর্মচারী নিয়োগ নিয়ে৷ কি করে সে নাবালক ছেলেকে শ্রমিকের কাজে নিযুক্ত রেখে বিপদজনক কাজ করাচ্ছে৷ এদিকে বিশালগড় শ্রম পরিদর্শক অফিসে গিয়ে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি৷
এদিকে, ধলাই জেলার ছামনুর কান্দিলা রোয়াজা পাড়ার বাগানবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ঘরের মধ্যে টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কর্ণমোহন ত্রিপুরা (২২) নামে এক যুবক৷ তাকে বাঁচাতে গিয়ে তার পরিবারের অন্য সদস্য ধনী ত্রিপুরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ যদিও ঘটনাস্থলেই মারা যায় কর্ণমোহন ত্রিপুরা৷ জানা গিয়েছে, ঐ এলাকায় হুকলাইনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে৷ আহত ধনী ত্রিপুরাকে কমলপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top