News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ের ধসপ্রবণ স্পর্শকাতর অংশে রেল কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি
Image

পাহাড়ের ধসপ্রবণ স্পর্শকাতর অংশে রেল কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি

হাফলং (অসম), ১২ আগস্ট, (হি.স.) : লাগাতার বৃষ্টির জেরে ডিমা হাসাও জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে। তবে গুয়াহাটি-শিলচর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বড়াইলে এক নাগাড়ে বৃষ্টিতে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের মাইগ্রেনডিসা ও নিউহাফলং-জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী এলাকা বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনও মূহূর্তে ধস নেমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা রয়েছে।
বিষয়টির প্রতি লক্ষ রেখে এ সব অংশে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সতর্ক দৃষ্টি রেখে চলছে। বিশেষ করে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের নিউহাফলং এবং নিউ-জাটিঙ্গা স্টেশনের মধ্যে চারটি স্পর্শকাতর এলাকায় চারটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ওই ওয়াচ টাওয়ার থেকে দিনরাত ২৪ ঘণ্টা রেলকর্মীরা এ সব অংশে সতর্ক দৃষ্টি রেখে চলেছেন যাতে ধস নেমে ট্রেন চলাচল বিঘ্নিত না হয়।
এদিকে ওই রেলপথের ধসবিধ্বস্ত মাইগ্রেনডিসা দিয়ে যাত্রীবাহী ট্রেনগুলি ঘন্টায় ৫ কিলোমিটার গতিবেগে চলাচল করছে এবং নিউহাফলং থেকে নিউ-জাটিঙ্গা লামপুর অংশে সাবধানতা অবলম্বন করে ১০ কিলোমিটার গতিবেগে যাত্রীবাহী ট্রেনগুলি চলাচল করছে। এমন-কি এ সব অংশ দিয়ে যাত্রীবাহী ট্রেন চালানোর আগে রেলযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পাইলট ট্রেন হিসেবে মালগাড়ি চালানো হচ্ছে প্রত্যেকটি যাত্রীবাহী ট্রেনের আগে। এই অংশগুলি দিয়ে মালগাড়ি নির্বিঘ্নে পার হওয়ার পর যাত্রীবাহী ট্রেন পার করানো হচ্ছে যাতে রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে না হয়।
এদিকে আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন দুর্গাপূজার আগে চলার কোনও সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। কেননা, বর্ষার মরশুমে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে নতুন কোনও ট্রেন চলাচলের সম্ভাবনা নেই বলেই উত্তরপূর্ব সীমান্ত রেলের এক সূত্র জানিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top