News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে নৌকাডুবি, মৃত বেড়ে ৮
Image

রাজস্থানে নৌকাডুবি, মৃত বেড়ে ৮

কোটা (রাজস্থান), ১০ আগস্ট (হি.স.): রাজস্থানের ঝালওয়ার জেলায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮| বৃহস্পতিবার সকালে পার্বাণ নদী থেকে দুই মহিলা সহ আরও ৭ জনের দেহ উদ্ধার হয়েছে| ঝালওয়ারের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এএসপি) কুশল সিং রাজপুরোহিত জানিয়েছেন, গত মঙ্গলবার বরন জেলার হার্নাওয়াদশাহাজি থেকে ইকলেরা শহরে যাচ্ছিল একটি নৌকা| নৌকায় মোট ১৭ জন যাত্রী ছিলেন| হঠাত্ই নৌকাটি উল্টে যায়| ওই দিনই পার্বাণ নদীর তীর থেকে এক জনের দেহ উদ্ধার হয়েছে|
৯ জন প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ ছিলেন ৭ জন| তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)| ব্যাপক তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার সকালে পার্বাণ নদী থেকে দুই মহিলা সহ ৭ জনের দেহ উদ্ধার হয়েছে| সবমিলিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top