কাঠমান্ডু , ১০ আগস্ট (হি.স) : দি বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরিয়াল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন সংক্ষেপে
বিআইএমএসটিইসি বা বিমসটেক এর ১৫ তম বিদেশমন্ত্রী পর্যায় বৈঠক নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে । বঙ্গপসাগরে অবস্থিত দেশগুলো এর সদস্যদের মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সযোগিতা বৃদ্ধি করার জন্য ১৯৯৭ সালে ভারত, ভূটান, নেপাল, বাংলাদেশ, মায়নামার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ঘটিত হয় এই সংগঠন । এই বৈঠক উপলক্ষ্যে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইতিমধ্যে নেপালে পৌঁছে গেছেন । তিনি ছাড়াও এই বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মহম্মদ আলি , শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী রবি করুণায়েক, ভূটানের বিদেশমন্ত্রী দামুচি দোর্জি ও নেপালের বিদেশমন্ত্রীও উপস্থিত থাকবেন। পাশাপাশি থাইল্যান্ড ও মায়ম্মারের উপ-বিদেশমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন ।
বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । সূত্র থেকে জানা যাচ্ছে, দক্ষিণ ও দক্ষিণপুর্ব এশিয়া দেশগুলোকে নিয়ে গঠিত বিআইএমএসটিইসি বা বিমসটেক এর ১৫ তম বিদেশ মন্ত্রী পর্যায় বৈঠকে গুরুত্ব পবে বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক সংক্রান্ত সহযোগিতা, সন্ত্রাসবাদ, পরিবেশ, কৃষি, পর্যটন শিল্প, সম্প্রচার, জ্বালানি, জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলাসহ একাধিক বিষয় ।
2017-08-10
