News Flash

  • Home
  • Uncategorized
  • জামুড়িয়ায় উল্টে গেল বাস, আহত অন্তত ৩০ জন যাত্রী
Image

জামুড়িয়ায় উল্টে গেল বাস, আহত অন্তত ৩০ জন যাত্রী

আসানসোল, ১০ আগস্ট (হি.স.): হঠাত্ই সামনে চলে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে, জামুড়িয়ার নিঘা মোড় সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস| এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে ১১ জনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকিদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বরাকর থেকে বাঁকুড়াগামী একটি যাত্রীবোঝাই বাস ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল| সকাল তখন ৮.৩০ মিনিট হবে, উল্টো দিকে দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার লেন দিয়ে আসছিল একটি গাড়ি| ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার নিঘা সংলগ্ন এলাকায় একটি বাইক বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে|
তখনই গাড়িটি বাসের সামনে চলে আসায় সজোরে ব্রেক কষেন বাসের চালক| ফলস্বরূপ ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে আসে বাসটি| এরপর উল্টে যায় বাসটি| বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের চিত্কার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রত্যক্ষদর্শীদের দাবি, বাস দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top