News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের মানসিকতা গুলিয়ে ফেলবেন না : বাবুল সুপ্রিয়
Image

কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের মানসিকতা গুলিয়ে ফেলবেন না : বাবুল সুপ্রিয়

দুর্গাপুর, ১০ আগস্ট (হি.স.) : কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের মানসিকতা গুলিয়ে ফেলবেন না। বৃহস্পতিবার দুর্গাপুরে দলের নির্বাচনি প্রচারে এসে স্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রের সরকারি নিয়ন্ত্রন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
উল্লেখ্য, দেশের আইআইটি, এনআইটির মতো স্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে একজন করে মন্ত্রী দায়িত্বে থাকার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যদিও ক্ষমতায় আসার পর একই রকমভাবে রাজ্যের বিভিন্ন স্বশাসিত বিশ্ববিদ্যালয় গুলিতে একজন করে মন্ত্রী দায়িত্ব নেওয়ায় বিস্তর জল্পনা শুরু হয়েছিল। আর এখন একইরকম ভাবে কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কেন্দ্রের নির্দেশিকার পিছনে বেশ কিছু কারন রয়েছে। গত কয়েকবছর ধরে জওহরলালা নেহেরু বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী শ্লোগানে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। স্বাভাবিকভাবে দেশের সুরক্ষায় সর্ষের মধ্যে ভুত লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে।
এদিন দুর্গাপুরে পুর নির্বাচনে দলের প্রচারে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রয়ী ভারী শিল্পমন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্যের মতো স্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কেন্দ্রের সরকারি হস্তক্ষেপের প্রশ্নে তিনি জানান, “রাজ্য সরকারের মানসিকতার সঙ্গে কেন্দ্র সরকারের মানসিকতা গুলিয়ে ফেলবেন না। বিরাট ফারাক রয়েছে। রাজ্য শিক্ষা ব্যাবস্থার মধ্যে রাজনীতি এনেছে। মাদ্রাসাকরন করছে। কেন্দ্রের প্রকল্পগুলির নাম বদল করে চালাছে। আর কেন্দ্রের উদ্দেশ্য দেশের উন্নয়ন। মানুষের মধ্যে বিকাশ করা।\” দুর্গাপুরের পুর নির্বাচনে শাসকদেলের ভুমিকায় কড়া তোপ দাগেন। তিনি জানান,\” দুর্গাপুরে সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে মানুষের মাধ্যমে পরিবর্তনের বদল আসবে। মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে। যদিও তৃণমূল তা করতে দেবে না। রাজ্য পুলিশকে ব্যাবহার করে বহিরাগত লোক নিয়ে এসে ভোট লুট করবে, সন্ত্রাস করবে।\”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top