শ্রীনগর, ৯ আগস্ট (হি.স.): আবারও জঙ্গিদের উপদ্রব ভূস্বর্গে| সেনা-জঙ্গি সংঘর্ষে এবার তপ্ত হল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলা| বুধবার দুপুরে
পুলওয়ামা জেলার ত্রালের গুলাব বাগ এলাকায় সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে তিন জঙ্গি| নিহত তিন জঙ্গি কোনও জঙ্গি সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| মনে করা হচ্ছে, নিহত জঙ্গিরা জাকির মুসা গোষ্ঠীর সদস্য| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার ত্রালের গুলাব বাগ এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ১.১৫ মিনিট নাগাদ গুলাব বাগ এলাকায় তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ-এর ১৮০ ব্যটালিয়ান, সেনাবাহিনী ৪২ রাষ্ট্রীয় রাইফেলস এবং বিশেষ পুলিশ বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়|
দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে তিন জঙ্গি| নিহত জঙ্গিদের নাম হল, ইশাক আহমেদ ভাট, জাহিদ আহমেদ ভাট এবং মহম্মদ আসরাফ দর| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে নেই, সে বিষয়ে নিশ্চিত হচ্ছে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
ভূস্বর্গে আবারও জঙ্গিদের উপদ্রব, পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষে খতম তিন জঙ্গি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















