News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গে ঢুকতে মরিয়া জেএমবি : এডিজিপি
Image

উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গে ঢুকতে মরিয়া জেএমবি : এডিজিপি

ডিব্ৰুগড় (অসম), ০৯ আগস্ট, (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে ঢুকতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জামাত-উল মুজাহিদিন বাংলাদেশ-এর জেহাদিরা। জানিয়েছেন অসমের এডিজিপি (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচার্য।
আসন্ন স্বাধীনতা দিবস বা এর আগে উজান অসমে জঙ্গি নাশকতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিতে ডিব্ৰুগড়ে এসেছেন এডিজিপি (এসবি) পল্লব ভট্টাচাৰ্য। সঙ্গে রয়েছেন ডিজিপি (এসবি) কুলধর শইকিয়াও। এখানে সার্কিট হাউসে উজানের বিশেষ করে ডিব্রুগড়, তিনসুকিয়া এবং চরাইদেও জেলার শীর্ষ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলে এডিজিপি ভট্টাচার্য জানান, স্বাধীনতা দিবসের আগে উগ্রপন্থীরা রাজ্যে নাশকতা ঘটানোর ছক কষছে বলে বহু তথ্য এসেছে অসম পুলিশের হাতে। এই সম্পর্কে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া আগে উগ্রপন্থী-যোগের অভিযোগে যাদের গ্রেফতার বা আটক করা হয়েছিল, তাদের ওপরও তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। তাছাড়া সংবেদনশীল জেলাগুলিতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী পাঠানো হচ্ছে বলেও জানান পল্লব ভট্টাচার্য।’
এক প্রশ্নের জবাবে এডিজিপি বলেন, যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে রাজ্য পুলিশ সক্ষম। জেএমবি সম্পর্কে বলেন, স্বাধীনতা দিবসের আগেই অসম-সহ উত্তরপূর্বে এবং পশ্চিমবঙ্গে ঢুকতে মরিয়া হয়ে উঠেছে বংলাদেশি জেহাদিরা। কোন কোন পথে তারা ভারত ভূখণ্ডে ঢুকতে পারে তার গোপন তথ্যও রয়েছে অসম পুলিশের হাতে। সে অনুযায়ী পশ্চিমবঙ্গকেও জানানো হয়েছে বলে জানান ভট্টাচার্য। তাছাড়া উত্তরপ্ৰদেশে ধৃত ক্যাডারের স্বীকারোক্তির ভিত্তিতে অসম পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়া কতিপয় জেএমবি ক্যাডার তাদের নিজের ভুল স্বীকার করে মূলস্রোতে ফিরে আসার ইচ্ছা প্ৰকাশ করেছে বলে এক খবর শুনিয়েছেন ভট্টাচাৰ্য।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top