News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা অপহরণ গ্রেপ্তার মা
Image

নাবালিকা অপহরণ গ্রেপ্তার মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ রাজধানীর ময়লাখলা থেকে মুসলিম যুবক কর্তৃক নাবালিকা হিন্দু যুবতি অপহরণের ঘটনায় অপহরণকারী যুবকের মা ঝর্ণা বেগমকে পুলিশ গ্রেফতার করে৷ ঝর্ণা বেগমকে আটক করে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করে৷ তবে এই মহিলাকে অপহৃতা নাবালিকার মা অফিস লেনে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তার তাকে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয়৷ ২৮ জুলাই নাবালিকা নিখোঁজের পরদিন মেয়েটির মা অপহরণ কান্ডের মূল নায়ক হৃদয় মিয়া ছাড়াও মা ঝর্ণা বেগম ও হালিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন৷ মূল অভিযুক্ত যুবক আগেও একবার এই নাবালিকাকে অপহরণ করেছিল বলে অভিযোগ রয়েছে৷ তাই ঘটনায় পুনরাবৃত্তির পর নাবালিকাটির মা সন্দেহভাজন সেই যুবকের বাড়িতে খোঁজ অপহৃতার মাকে সে বাড়িতে অভিযুক্ত যুবকের মা ও মামা হালিম মিয়া শারীরিক ভাবে লাঞ্ছিত করে বলে থানায় অভিযোগ করেন নির্যাতিতা৷ অভিযোগ মূলে পুলিশ আইপিসি’র ১০৯, ৩৬৬ ও ৩২৫ ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করলেও অভিযুক্তদের কাউকে খঁুজে পাওয়া যাচ্ছে না বলে অপহৃতার পরিবারকে জানিয়ে আসছিল৷ কিন্তু অপহৃতার মা হাটতে করে ঝর্ণা বেগমকে রাজধানীর অফিসলেইনে দেখতে পেয়ে ঝাপটে ধরে এবং ওই মহিলার সাথে ধস্তাধস্তি দেখে আশপাশের লোক জড় হয়ে ওই মহিলাকেও শান্ত করে আটক করে পুলিশে খবর দেয়৷ পুলিশ ঝর্ণাে বেগমকে গ্রেফতার করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করলেও বিচারক মামলার কেইস ডায়েরি তলব করেন৷ কেইস-ডাইরি দেখা সাপেক্ষে বিচারক পুলিশ রিমান্ডের আবেদন সংরক্ষিত রেখে ধৃত মহিলাকে ২ দিনের জেল হেপাজতে পাঠান৷ আগামী ৯ আগষ্ট কেইস-ডাইরিসহ মহিলাকে ফের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top