News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর জামজুরিতে দলবদলের খেলায় তৃণমূল ভবন দখল যুক্ত করল কংগ্রেসীরা
Image

উদয়পুর জামজুরিতে দলবদলের খেলায় তৃণমূল ভবন দখল যুক্ত করল কংগ্রেসীরা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ আগস্ট৷৷ উদয়পুর মহকুমার জামজুড়িতে তৃণমূল কংগ্রেস অফিস (পুরাতন কংগ্রেস ভবন) দখল নিল সাচ্চা কংগ্রেসীরা৷ তৃণমূল কংগ্রেস দলের পতাকা, সাইনবোর্ড ফেলে, ঘরের তালা ভেঙ্গে নতুন করে কংগ্রেসের পতাকা, ব্যানারে সাজিয়ে তোলা হয় অফিস৷ হয় সভা৷ তাতে ভালো সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থকরা অংশ নেয়৷ বিজেপিতে যোগ দিয়ে এসেই যারা ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস ভবনকে বিজেপি অফিসে পরিনত করবেন, তাদের আশায় জল ঢেলে দিলেন মিশাদ মিঞার নেতৃত্বে কংগ্রেসকর্মী সমর্থকরা৷
জামজুড়ি এলাকায় বড়াবরই কংগ্রেস দল শক্তিশালী৷ জামজুড়ি পঞ্চায়েতও কংগ্রেস দলের দখলে৷ পঞ্চায়েত এলাকায় রয়েছে ব্যাপক অংশে মুসলিম অংশের জনগন৷ প্রায় এক বছর আগে রাধাকিশোরপুর বিধানশভা কেন্দ্রে কংগ্রেস বিধায়ক প্রনজিৎ সিংহ রায়ের হাত ধরে বেশিরভাগ কংগ্রেস কর্মী, নেতা যোগ দেয় মমতা ব্যানার্জীর দলে৷ সেই মোতাবেক জামজুরির হারাধন স্মৃতি ভবন (কংগ্রেস ভবন) হয়ে যায় তৃণমূল ভবন৷ বারবার জামা পাল্টানো নেতা প্রতি এবার বিদ্রোহ করলেন সাধারন মানুষ৷ জামজুরি পাঞ্চায়েতের ছোট একটি অংশ যখন পুনরায় সুদীপ বর্মন, প্রণজিৎ বাবুদের লেজ ধরে গেরুয়া শিবিরে পদার্পন করার চেষ্টা চালাচ্ছেন, তখন অধিকাংশরাই তাতে রাজি ছিলেন না৷ সোমবার যখন আগরতলায় জামা পাল্টানো নেতারা গেরুয়া জামা পরিধান করছেন তখনই জামজুড়িতে জ্বলে উঠে বিদ্রোহের আগুন৷ তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া বৃহৎ অংশই স্বমহিমায় তেরঙ্গা ঝান্ডার দলে সামিল কংগ্রেস ভবন যেটা বছর খানেক আগে তৃণমূল কংগ্রেস ভবনে পরিণত হয়েছিল তা পুনরুদ্ধার করে কংগ্রেস দল৷ এদিন জামজুরি পঞ্চায়েত এলাকার প্রায় দুইশত মহিলা পুরুষ মিছিল করে প্রবেশ করেন অফিসে৷ সেখানে লাগানো তৃণমূল কংগ্রেস দলের প্রতিটি জিনিস ছুড়ে ফেলে দেওয়া হয়৷ হাতুড়ি দিয়ে ঘরে লাগানো তালা ভাঙ্গা হয়৷ নতুন করে প্রয়াত কংগ্রেস নেতা হারাধান ব্যানার্জীর নামে ভবনের সাইনবোর্ড লাগানো হয়৷ তারপর সেই অফিসের ভিতর কংগ্রেস দলের কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় সভা৷ নেতৃতেব ছিলেন কংগ্রেস নেতা, জামজুড়ি পঞ্চায়েতের প্রক্তান প্রধান মিশাদ মিঞা, বর্তমান প্রধান কাজলরানী দাস, কংগ্রেস নেতা অরবিন্দ নন্দী প্রমুখরা৷ এখন দেখার কংগ্রেস ছেলে তৃণমূল, তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জামজুড়ির নেতারা নিজেদে এলাকায় ফিরে কোন অবস্থা তৈরী করেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top